গাজায় নৃশংসতা সত্ত্বেও সন্ত্রাসী ইসরাইলকে সেবা দিচ্ছে মিশর
, ১৯ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৫ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১০ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
গত বছরের অক্টোবর মাসে গাজা উপত্যকায় দখলদার ইসরাইল গণহত্যা শুরু করার পর থেকে ইসরাইলি পণ্য আমদানি-রপ্তানির কাজে মিশরীয় সমুদ্র বন্দরগুলো ব্যবহৃত হয়ে আসছে বলে খবর পাওয়া গেছে। একটি মুক্ত তদন্তের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরবি পোস্ট পত্রিকা। গত তিন মাসে ১৯টি জাহাজের তৎপরতা ও তাদের চলাচলের রুট পর্যবেক্ষণ করে পত্রিকাটি এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, ওই জাহাজগুলো বিগত মাসগুলোতে সন্ত্রাসবাদী ইসরাইল ও মিশরীয় বন্দরগুলোর মধ্যে আসা-যাওয়া করেছে। বিভিন্ন দেশ থেকে পণ্য এনে মিশরীয় বন্দরগুলোতে খালাস করা হয়েছে এবং পরে সেখান থেকে সুবিধামতো এসব জাহাজে করে সেসব পণ্য পরগাছা ইসরাইলে পৌঁছে দেয়া হয়েছে।
গাজায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে ঘোষণা দিয়ে হামলা শুরু করে ইয়েমেনের হুথি বাহিনী। তবে মিশরগামী জাহাজে হুথিরা হামলা চালায়নি। আর এই সুযোগ কাজে লাগিয়ে ইসরাইলি পণ্য প্রথমে এসে মিশরের বন্দরগুলোতে নেমেছে এবং সেখান থেকে সুযোগমতো ইসরাইলে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে গাজায় ইহুদিবাদীদের ভয়াবহ গণহত্যা চলার একই সময়ে ফিলিস্তিনসহ গোটা মুসলিম উম্মাহর শত্রু দখলদার ইসরাইলের গোলামী করেছে মিশর।
আরবি পোস্ট জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর মিশরের বন্দরগুলো থেকে দখলদার ইসরাইলি বন্দরগুলো বিশেষ করে অ্যাশদোদ ও হাইফা বন্দরে নিয়মিত পণ্য পরিবহন করা হতো। গাজা থেকে অ্যাশদোদের দূরত্ব মাত্র ২৯ কিলোমিটার। মিশরের যেসব বন্দরকে দখলদার ইসরাইলের সেবায় নিয়োজিত করা হয়েছে সেসব বন্দরের কয়েকটি হচ্ছে, পোর্ট সাঈদ, আবু কির, আলেক্সান্দ্রিয়া, দেখেইলা এবং দামিয়েত্তা।
এছাড়া যে ১৯টি জাহাজ ইসরাইল ও মিশরীয় বন্দরগুলোর মধ্যে পণ্য পরিবহন করেছে সেসব জাহাজের মধ্যে সাতটি কন্টেইনার জাহাজ, ছয়টি সিমেন্ট-বাহী জাহাজ, পাঁচটি কার্গো জাহাজ এবং একটি বাল্ক জাহাজ। এসব জাহাজ পানামা, লাইবেরিয়া, ইসরাইল, মিশর, এন্টিগা ও বার্মুদা, সিঙ্গাপুর এবং সেন্ট কিটস ও নেভিসের পতাকা বহন করেছে। দখলদার ইসরাইল ও মিশরের মধ্যে জাহাজ চলাচলের এ প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে বলে আরবি পোস্ট জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












