গাজায় দখলদার ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে বিশ্বাস করে না যুক্তরাষ্ট্র
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৫, মে, ২০২৪ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গাজায় দখলদার ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে মনে করে না যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান। স্থানীয় সময় গত সোমবার এক সংবাদ সম্মেলনে সে এ কথা জানায়। সে বলেছে, তবে দখলদার ইসরায়েলকে অবশ্যই গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষায় আরও সচেষ্ট হতে হবে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজায় চলমান দখলদার ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং হামাসের হাতে থাকা দখলদার ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই রাফাহে অভিযান চালিয়ে যাচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছে, যুদ্ধবিরতি কার্যকর করার সব দায়দায়িত্ব এখন হামাসের কাঁধে।
সংবাদ সম্মেলনে সুলিভান বলেছে, ‘আমরা বিশ্বাস করি, নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও কল্যাণে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের তরফ থেকে আরও অনেক কিছু করার আছে। তবে আমরা বিশ্বাস করি না যে, গাজায় যা ঘটছে (দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল ঘটাচ্ছে) তা কোনোভাবে গণহত্যা।’
এ সময় জেক সুলিভান জানায়, কোনো হত্যাকা-কে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার জন্য যে আন্তর্জাতিক মানদ- তা ব্যবহার করেই যুক্তরাষ্ট্র এই মূল্যায়নে পৌঁছেছে। সে জানায়, মূলত উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যাকা-কে গণহত্যা বলা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও জানায়, বাইডেন হামাসকে পরাজিত দেখতে চেয়েছিলো কিন্তু পরে সে বুঝতে পারে যে, ফিলিস্তিনি বেসামরিক লোকেরা এক ‘নারকীয়’ অবস্থার মধ্যে আছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম গাজায় পারমাণবিক বোমা ফেলতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। সে বলেছে, ‘পার্ল হারবারে হামলার পর জাতি হিসেবে আমরা যখন জার্মানি ও জাপানের মোকাবিলায় ধ্বংসের মুখোমুখি হয়েছিলাম, তখন আমরা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি সঠিক সিদ্ধান্ত ছিল।’
মার্কিন এই সিনেটর আরও বলেছে,‘তাই দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলকে (পারমাণবিক) বোমা দেওয়া উচিত, যাতে তারা এই যুদ্ধ শেষ করতে পারে। তারা (দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল) এখানে হারতে পারে না।’ লিন্ডসে গ্রাহাম দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘সুতরাং দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল, ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা কিছু করতে হয়, তা তোমরা করো। তোমাকে করতে হবে।’
সাক্ষাৎকারে লিন্ডসে গ্রাহাম গাজায় বেসামরিক প্রাণহানির জন্য হামাসকেই দায়ী করেছে। সে অভিযোগ করেছে, হামাস বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। সে বলেছে, ‘আমি মনে করি, যতক্ষণ পর্যন্ত হামাস তাদের নিজ জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করবে ততক্ষণ গাজায় বেসামরিক মৃত্যু কমানো অসম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












