ইমরান খানের সঙ্গে আলোচনায় প্রস্তুত নওয়াজ শরিফ, কী কারণে?
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৫, মে, ২০২৪ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ।
ইমরান খান ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে দূরত্ব দূর করার চেষ্টা করেছেন। তিনি ইতিমধ্যেই সমস্যা সমাধানে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করতে দলকে নির্দেশ দিয়েছেন। আর দায়িত্ব দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও পিটিআই প্রধান আরিফ আলভির উপর। সেই ভিত্তিতেই ইমরান খানের সঙ্গে আলোচনায় প্রস্তুত নওয়াজ শরিফ।
রবিবার (১২ মে) পাকিস্তানের একটি বেসরকারি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানিয়েছেন, এই মুহূর্তে রাজনৈতিক দলগুলির মধ্যে সংলাপের প্রয়োজন রয়েছে। আর অনুকূল পরিবেশ তৈরি করার একমাত্র উপায় নিঃশর্ত আলোচনা। সেটাই একমাত্র সমস্যার সমাধান। পিটিআই নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক দল। এদিন রাজনৈতিক দলগুলির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও সংলাপের জোর দেন রানা সানাউল্লাহ।
কিন্তু সংলাপের শর্ত যদি দেওয়া হয়, আদিয়াল কারাগারে বন্দী ইমরান খানের মুক্তির চুক্তি, তাহলে তা একেবারেই হবে না। অর্থাৎ ইমরান খানকে কোনভাবেই মুক্তি দেওয়া যাবেনা। ইমারন খান ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে দূরত্ব দূর করার চেষ্টা করছেন। আর এই কারণেই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর পিটিআই নেতারা একটি সাংবাদিক সম্মেলনে আরিফ আলভিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ার কথা জানিয়েছেন।
আরিফ আলভি বলেছেন, আলোচনা হবে। বর্তমান শাসক জোটে থাকা রাজনৈতিক দলগুলর প্রকৃতপক্ষে কোনো ক্ষমতা নেই। তবে সংবাদ সম্মেলনে ইমরানের দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানায়নি পিটিআই। এছাড়াও ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে অন্য কারও সঙ্গে আলোচনার প্রসঙ্গে সাবেক প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘পাকিস্তানে কে বেশি ক্ষমতাধর, তা সবাই জানেন। রাজনৈতিক দল নির্বাচনী জালিয়াতিতে জড়িত ছিল। সরকারে তাদের কিছু করারও নেই। পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট চুরির সুবিধাভোগী হচ্ছে পিএমএল-এন, পিপিপি ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)