গাজায় ইসরায়েলি আগ্রাসন: নিহত ৮৫, ‘ক্ষুধায় মৃত্যু’ ২৯ - লেবাননেও হামলা
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৪ মে, ২০২৫ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
গাজায় গত বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ইহুদীবাদী হামলায় কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। অবিরাম বোমাবর্ষণের মধ্যে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসা সূত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।
গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় একটি চারতলা বাড়িতে বিমান হামলার পর কমপক্ষে চারজন নিহত এবং প্রায় ৫০ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।
গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান হামলায় লুটেরাদের হাত থেকে মানবিক ত্রাণ পাহারারত কমপক্ষে ছয়জন নিরাপত্তা কর্মকর্তাও নিহত হয়েছেন।
অবরুদ্ধ ছিটমহলে আল জাজিরার একজন আরবি সংবাদদাতা জানিয়েছেন, উত্তর গাজা শহরের আল-জালা স্ট্রিটে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমা হামলার পর কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় সাম্প্রতিক দিনগুলিতে মারা যাওয়া ২৯ জন শিশু ও বয়স্ক ব্যক্তিকে ‘ক্ষুধাজনিত মৃত্যু’ হিসেবে নিবন্ধিত করা হয়েছে এবং হাজার হাজার মানুষ অনাহারে রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজাজুড়ে দুই মিলিয়ন ফিলিস্তিনি ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে। শিশুসহ কমপক্ষে ২৯ জন অনাহারজনিত কারণে মারা গেছে।
অপরদিকে সন্ত্রাসী ইসরায়েল দক্ষিণ ও পূর্ব লেবাননের শহরগুলিতে বোমা হামলা চালিয়ে কমপক্ষে একজনকে হত্যা করেছে, যা নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি স্বাক্ষরের পর থেকে সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের হামলার পর পুড়ে অঙার হওয়া দখলদারদের সামরিক যান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)