গাজায় আতঙ্ক ছড়াচ্ছে সন্ত্রাসী ইসরায়েলের মোবাইল বোমা
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
“পুরাতন সামরিক যানগুলি বিশাল মোবাইল বোমায় পরিণত করে আবাসিক এলাকার কেন্দ্রস্থলে স্থাপন করা হয় এবং রিমোটের মাধ্যমে এগুলোর বিস্ফোরণ ঘটিয়ে ভবনগুলি ধ্বংস করে ফেলা হয়। ফলে আশেপাশের যে কোনও ব্যক্তি কয়েক সেকেন্ডের মধ্যে টুকরো টুকরো হয়ে যায়- এর প্রভাব বিমান হামলার চেয়েও ভয়াবহ এবং ধ্বংসাত্মক। ”
এই মারণাস্ত্র সম্পর্কে বলছিলেন গাজার বাসিন্দা আলম আল-ঘৌল, স্থানীয়রা এটিকে “বুবি-ট্র্যাপ রোবট” বলে বর্ণনা করে থাকে। তারা বলছেন, এই প্রথমবারের মতো এমন অস্ত্র দেখছেন তারা, যা অতীতে কোনও যুদ্ধ পরিস্থিতিতেই তারা দেখেননি, খুব ঘন ঘন এগুলো ব্যবহার করে গাজায় আক্রমণ হচ্ছে এখন।
“এই রোবটগুলি পুরানো ট্যাঙ্ক বা সাঁজোয়া সৈন্যবাহক হতে পারে যা আর ব্যবহারের জন্য উপযুক্ত নয়,” যোগ করেন ঘৌল। “তারা এগুলি বিস্ফোরক দিয়ে ভরে দেয় এবং তারপর গাজা শহরের রাস্তায় ফেলে যায়, এবং রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে,” বিবিসিকে বলেন তিনি।
“লক্ষ্যবস্তু এলাকায় স্থাপনের কয়েক মিনিট পরেই একটি বিশাল বিস্ফোরণ ঘটে। তার কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশ রক্তবর্ণ হয়ে যায়,” বলেন তিনি।
“বিস্ফোরণ এলাকার আশেপাশে যদি মানুষ থাকে, তাহলে তাদের কোনও চিহ্নই খুঁজে পাওয়া যায় না। এমনকি ধ্বংসাবশেষও ছিন্নভিন্ন হয়ে যায়, আমরা তাদের অক্ষত পাই না,” বলেন ঘৌল, যিনি মাঝে মাঝে গাজায় যুদ্ধে নিহতদের মৃতদেহ উদ্ধারে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।
“ভবনগুলি সম্পূর্ণরূপে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে বা জায়গাগুলো ফাঁকা করে ফেলা হয়েছে। এটি ইসরায়েলি বাহিনীর জন্য ‘যেন এটি একটি পরিচ্ছন্নতা অভিযান,” বলেন তিনি।
এমন ধ্বংসযজ্ঞের প্রত্যক্ষদর্শী ঘৌল বিবিসিকে বলেন, “পুরো একটি জাতি নিশ্চিহ্ন হওয়ার দ্বারপ্রান্তে। ”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)