গাজার যেখানেই আগ্রাসন সেখানেই বেদনাদায়ক জবাব -আল-কাসসাম ব্রিগেড
, ০২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ ছানী, ১৩৯২ শামসী সন , ০৯ জুলাই, ২০২৪ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা আগ্রাসনের ৯ মাস পেরিয়ে যাওয়ার পর এখনও ইহুদিবাদী দখলদার ইসরায়েলি সেনারা উপত্যকার যেখানেই আগ্রাসন চালাচ্ছে সেখানেই তারা বেদনাদায়ক জবাব পাচ্ছে।
হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বেশ কিছুদিন বিরতির পর গত রোববার প্রকাশিত এক বার্তায় একথা জানান।
তিনি বলেন, ৯ মাস পর এখনও আগ্রাসী বাহিনী প্রথম দিনের মতোই আমাদের যোদ্ধাদের হামলার শিকার হচ্ছে। প্রতিদিনই ইহুদিবাদী সেনারা মারা পড়ছে, তাদের ট্যাংকসহ অন্যান্য সাঁজোয়া যান ধ্বংস হচ্ছে এবং তারা অতর্কিত আক্রমণের শিকার হচ্ছে। আবু উবায়দা বলেন, গাজার যে অংশেই তারা হামলা চালাতে যাচ্ছে সে অংশেই বেদনাদায়ক হামলার শিকার হচ্ছে।
হামাসের সামরিক মুখপাত্র বলেন, ইহুদিবাদী শত্রু আগের মতোই পরাজিত হবে ইনশাআল্লাহ! গাজায় একটি যুদ্ধবিরতি মেনে নিতে দখলদার সন্ত্রাসী ইসরায়েলকে বাধ্য করতে অপারগতার জন্য তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর তীব্র সমালোচনা করে বলেন, ৯ মাস ধরে মাতৃভূমি আকড়ে থাকার এবং দখলদারদেরকে এই ভূমি কেড়ে নিতে অস্বীকৃতি জানানোর মাশুল দিতে হচ্ছে গাজাবাসী ফিলিস্তিনিদেরকে। আর এই অপরাধ বিশ্ববাসী মুখ বুজে সহ্য করছে।
আবু উবায়দা বলেন, এ থেকে প্রমাণিত হয়, আন্তর্জাতিক সংস্থাগুলো অকার্যকর, কথিত মানবাধিকার সংস্থাগুলি মিথ্যাবাদী এবং আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়বিচারের যে দাবি করা হয় তা সুনির্দিষ্ট কিছু দেশের স্বার্থ রক্ষা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)