গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো এখন মানব হত্যা কেন্দ্র! - ২৪ ঘন্টায় শহীদ ৫৬
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৮ জুন, ২০২৫ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় অন্তত ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩৮ জন ছিলেন খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়ানো মানুষ।
গতকাল মঙ্গলবার স্থানীয় চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজার হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতেও হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। এই সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েলের সমর্থনে চলে এবং ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে কাজ করে। কিন্তু এসব সংস্থার ত্রাণ বিতরণ স্থলেও ইসরায়েলি সেনারা গুলি চালানোয় এগুলোকে মানব হত্যা কেন্দ্র হিসেবে বর্ণনা করা যায়।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক বলেছে, সন্ত্রাসী ইসরায়েলের যুদ্ধ পরিচালনার পদ্ধতি গাজাবাসীর ওপর ভয়ংকর ও অকল্পনীয় ভোগান্তি চাপিয়ে দিচ্ছে। গাজায় ২০ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় অন্তত ৫৫ হাজার ৪৬২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে।
রাফাহ শহরের ফ্ল্যাগ রাউন্ড অ্যাবাউট এলাকায় খাদ্য সংগ্রহ করতে যাওয়া দুই ফিলিস্তিনি হেবা জৌদা ও মোহাম্মদ আবেদ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, সোমবার ভোর ৪টায় ইসরায়েলি সেনারা ত্রাণ নিতে আসা লোকজনের ভিড় লক্ষ্য করে গুলি চালায়।
হেবা জৌদা নামের ওই ফিলিস্তিনি বলেন, চারপাশ থেকে গুলি আসছিলো। মানুষ মাটিতে লুটিয়ে পড়েছিলো, লুকিয়ে থাকার চেষ্টা করছিলো। আমি গত এক সপ্তাহে কয়েকবার এই বিপজ্জনক যাত্রা করেছি শুধুই আমার পরিবারের জন্য খাবার আনতে। প্রতিদিন অবস্থা খারাপ হচ্ছে।
এছাড়া, উত্তর গাজায় আরও তিনজন এবং গাজা সিটিতে দুইজন খাদ্য সংগ্রহে গিয়ে ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)