গাজার জন্য প্রস্তাবিত শান্তি চুক্তিতে আগ্রহী নয় সন্ত্রাসী ইসরায়েল -কাতার
, ৩রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েল এখনও গাজার জন্য প্রস্তাবিত শান্তি চুক্তিতে প্রতিক্রিয়া দেয়নি, যা থেকে বোঝা যাচ্ছে তারা “চুক্তি করতে আগ্রহী নয়। গত মঙ্গলবার (২৬ আগস্ট) এমন তথ্য জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজেদ আল-আনসারি। তিনি বলেন, কাতারের মধ্যস্থতায় হামাস এই মাসের শুরুতে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছিলো। এই প্রস্তাবে সন্ত্রাসী ইসরায়েলের এখনও কোনো সাড়া পাওয়া যায়নি।
আল-আনসারি বলেন, ‘আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি, যাতে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করা যায়। কিন্তু সন্ত্রাসী ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই। ইসরায়েল না গ্রহণ করছে, না প্রত্যাখ্যান করছে এবং না কোনো বিকল্প প্রস্তাব দিচ্ছে। ’
কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘ইসরায়েলের মিডিয়া বিবৃতিকে আমরা গুরুত্ব দিই না। আমরা প্রস্তাবটির আনুষ্ঠানিক সাড়া পাবার অপেক্ষায় রয়েছি। আর আলোচনা কোথায় হবে তা মিশর বা কাতারের জন্য গুরুত্বপূর্ণ নয়। হামাস যা সম্মত হয়েছে- তা ইতিমধ্যে ইসরায়েলও মেনে নিয়েছিলো। এখন সিদ্ধান্ত ইসরায়েলের কাছে, কিন্তু দেখা যাচ্ছে তারা চুক্তি করতে বা প্রস্তাবের প্রতিক্রিয়া জানাতে চাচ্ছে না। ’
দোহা থেকে আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভেইদ বলেন, প্রস্তাবটি ইতিমধ্যেই সন্ত্রাসী ইসরায়েল মেনে নিয়েছে। প্রস্তাব ১০ দিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের কাছে পৌঁছে গেছে। কিন্তু ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি।
ইসরায়েল থেকে যা দেখা গেছে, তা হলো আরও মৃত্যু, আরও ধ্বংস, আরও এলাকা দখলের পরিকল্পনা। কিন্তু কোনো বাস্তব পদক্ষেপ নেই যা সহিংসতা বন্ধ করার দিকে ইঙ্গিত করে। ’
কাতারের পক্ষ থেকে মনে করা হচ্ছে, গাজার সংঘাতের স্থিরতা আনতে এখন প্রয়োজন ইসরায়েলের সদিচ্ছা, না হলে বিপুল ক্ষয়ক্ষতি ও মানবিক সংকট অব্যাহত থাকবে।
এদিকে কাতার গাজার ওপর সন্ত্রাসী ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে চেষ্টা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। গাজার বর্তমান যুদ্ধে ইতিমধ্যে ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-আনসারি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে, যাতে তারা যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)