গাজার ইস্যুতে ইউরোপের প্রতিক্রিয়া ‘ব্যর্থতা’ -স্পেনের প্রধানমন্ত্রী
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় সন্ত্রাসী ইসরায়েলের অব্যাহত হামলার বিষয়ে ইউরোপের প্রতিক্রিয়াকে সরাসরি ‘ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সে সতর্ক করে বলেছে, ইউক্রেন ও গাজার ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতি তাদের বৈশ্বিক অবস্থানকে দুর্বল করছে। তার মতে, গাজায় সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসন ২১ শতকের আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে সানচেজ এসব মন্তব্য করে।
সানচেজ বলেছে, ‘এটি একটি ব্যর্থতা। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কিছু দেশ সন্ত্রাসী ইসরায়েলকে কিভাবে প্রভাবিত করবে, তা নিয়ে বিভক্ত। কিন্তু আমার দৃষ্টিতে এটি গ্রহণযোগ্য নয়। ইউক্রেনের মতো অন্যান্য সংকটে নিজেদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে চাইলে আমাদের এই অবস্থান থেকে বের হতে হবে। ’ সে আরও প্রশ্ন তোলে, ‘যুদ্ধের প্রকৃতি ভিন্ন হলেও বিশ্ব এখন ইইউ ও পশ্চিমা সমাজের দিকে তাকিয়ে জানতে চাইছে আপনারা ইউক্রেন ও গাজার ক্ষেত্রে কেন দ্বিমুখী অবস্থান নিচ্ছেন?’
স্পেনের প্রধানমন্ত্রী জানায়, সে ইউরোপীয় ইউনিয়নকে পরগাছা ইসরায়েলের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞাসহ আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে। তার ভাষ্য, ‘গাজায় আমরা যা প্রত্যক্ষ করছি, তা সম্ভবত ২১ শতকের আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে ভয়াবহ অধ্যায়। স্পেন ইইউ ও আন্তর্জাতিক অঙ্গনে এ বিষয়ে খুবই সোচ্চার। ’
সে যোগ করে, ‘আমরা অন্তত সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব স্থগিত করার পক্ষে অবস্থান নিয়েছি। ’
সাক্ষাৎকারে ট্রাম্পের নীতির সমালোচনা করে সানচেজ বলেছে, ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলো। সে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা এবং বৈশ্বিক সাহায্য কর্মসূচি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অবদান কমানোকে ‘বড় ভুল’ বলে উল্লেখ করে। তার মতে, ট্রাম্পের বিচ্ছিন্নতাবাদ আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করেছে, যা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সমাজের কারো জন্যই ইতিবাচক নয়। সূত্র: দ্য গার্ডিয়ান
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)