গাজাবাসীদের জোরপূর্বক দক্ষিণে সরানোর প্রস্তুতি নিচ্ছে সন্ত্রাসী ইসরায়েল
, ২৩ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গতকাল রোববার (১৭ আগস্ট) থেকে এ পদক্ষেপ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবী ভাষার মুখপাত্র আভিখাই আদ্রেয়ি জানায়, কেরেম শালোম সীমান্তপথ দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় তাবু ও অন্যান্য আশ্রয় সামগ্রী সরবরাহ করা হবে।
তবে জাতিসংঘ এখনো এ পরিকল্পনা বা তাদের ভূমিকা নিয়ে কোনো মন্তব্য করেনি। সংস্থাটি এর আগে সতর্ক করেছিলো, এই পদক্ষেপ কার্যকর হলে হাজার হাজার পরিবার আরও ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়বে।
বর্তমানে গাজা সিটিতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করছেন। তবে তাদের কোথায় সরানো হবে তা এখনো স্পষ্ট নয়।
ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদ এ পরিকল্পনাকে ‘গাজা দখলের অংশ’ এবং ‘আন্তর্জাতিক আইন নিয়ে প্রকাশ্য উপহাস’ বলে উল্লেখ করেছে। সংগঠনটি বলেছে, ক্ষুধা, হত্যাযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যেই মানুষকে পালাতে বাধ্য করা মানবতার বিরুদ্ধে চলমান অপরাধ।
এদিকে, গত এক সপ্তাহ ধরে গাজা সিটির জেইতুন ও শুজাইয়া এলাকায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)