গাছের পাতা থেকে উৎপাদিত হচ্ছে তেল, প্রতি লিটার ৫০ হাজার
, ২১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গাছের পাতা থেকে উৎপাদন হচ্ছে অত্যন্ত মূল্যবান তেল। সেই তেল আবার ত্বকের জন্য উপকারী। ব্যবহৃত হয় ফার্মাসিউটিক্যাল পণ্যেও। কল্পনা নয়, বাস্তবেই এমন এক গাছ জন্মেছে বাংলাদেশে। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্য।
ঝাউ গাছের মতো দেখতে মূল্যবান এই গাছের পাতা দিয়ে উৎপাদিত তেলের প্রতি লিটারের দাম ৫০ হাজার টাকা। আর তেল উৎপাদনের সময় গাছের পাতা থেকে যে পানি বের হয়, সেই হাইড্রোসল ওয়াটারও বিক্রি হয় প্রতি লিটার অন্তত হাজার টাকায়।
পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের শ্রীকান্ত গ্রামে চাষ হওয়া এই গাছ অস্ট্রেলিয়ার দুর্লভ টি ট্রি। আর এই গ্রামে বসে অত্যাধুনিক উপায়ে টি ট্টির পাতা থেকে তেল উৎপাদন করে দেশে বিক্রির পাশাপাশি বিদেশে রপ্তানি করছেন প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ।
তরুণ এই উদ্যোক্তা রংপুরের কাউনিয়া উপজেলার হরিশচর গ্রামের বাসিন্দা। চাকরি করতেন তাইওয়ানের একটি বহুজাতিক কোম্পানিতে। সেখানে চাকরিরত অবস্থায় টি ট্রির পাতা থেকে তেল উৎপাদনের ভাবনা চেপে বসে তার মাথায়। নিজ উপজেলার পার্শ্ববর্তী প্রত্যন্ত গ্রামে এক একর জমি লিজ নেন তিনি। কিন্তু শুরুতে নানা প্রতিবন্ধকতার কারণে বিদেশ থেকে টি ট্রির চারা আনতে পারেননি।
এরপর ২০২০ সালে আন্তর্জাতিক ই-কমার্স সাইটের সহযোগিতায় বিদেশ থেকে টি ট্রির অল্প কিছু বীজ সংগ্রহ করেন আরিফ। কিন্তু সেই বীজ থেকে চারা উৎপাদন করতে গিয়ে পড়েন বিপাকে। স্বপ্ন বুননে তবুও থামেননি। এ সময় তার পাশে ছিল স্থানীয় কৃষি বিভাগ ও বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট।
পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়ান এই গাছের চাষ শুরু করেন আরিফ। প্রতিদিন সকাল-বিকেল মাঠে গেছেন। গাছের পরিচর্যা করেছেন। ডালপালা ছেঁটেছে, বীজ শুকিয়েছেন। আর প্রতিটি ব্যর্থতা থেকে রপ্ত করেছেন নিত্য নতুন পাঠ। বীজ থেকে ৪০টি চারা, সেই চারা উৎপাদনে সফল হন তিনি। তিন বছরের মধ্যে চারাগুলো থেকে কাটিং পদ্ধতিতে এখন তার এক একরের প্রকল্পে ২ হাজারের বেশি টি ট্রি গাছ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, টি ট্রির পাতা থেকে তেল ও হাইড্রোসল ওয়াটার সংগ্রহের জন্য জমির পাশেই স্থাপন করা হয়েছে অত্যাধুনিক যন্ত্র। গাছ থেকে পাতা সংগ্রহের পর তা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যন্ত্রের ভেতরে দিয়ে তা তাপ দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে সংগ্রহ করা হয় টি ট্রি অয়েল ও হাইড্রোসল ওয়াটার। এ কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
তারা জানান, প্রথমে কাটিং পদ্ধতিতে গাছ থেকে পাতা সংগ্রহ করে সেগুলো ড্রামে বিশুদ্ধ পানিতে ধুয়ে স্টিলের চৌবাচ্চায় নিয়ে রাখেন। পরে সেই পাতাগুলো চার থেকে পাঁচ ঘণ্টা জাল দিয়ে স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে বের করা হয় তেল ও হাইড্রোসল। প্রতি ব্যাচে ৫০ কেজি পাতা থেকে তিন ব্যাচে দিনে দেড় লিটার তেল উৎপাদন হয়।
আসাদুজ্জামান আরিফ বলেন, বর্তমানে আমার বাগানে ২ হাজারের বেশি টি ট্রি গাছ রয়েছে। এসব গাছ থেকে পাতা সংগ্রহ করা হয়। তারপর বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করে মেশিনে দিয়ে সেখান থেকে হাইড্রোসল ওয়াটার ও এসেনসিয়াল অয়েল সংগ্রহ করা হয়। প্রতিবছর গড়ে একেকটি গাছ থেকে পাঁচ কেজি করে পাতা সংগ্রহ হয়। সেই পাতা প্রক্রিয়াজাতকরণে প্রতি কেজি থেকে গড়ে ১০ গ্রাম অয়েল এবং ১৮-২০ লিটার হাইড্রোসল ওয়াটার পাওয়া যায়।
তিনি আরও বলেন, অত্যন্ত মূল্যবান এই গাছের তেল ত্বক সতেজ রাখতে, খুশকি দূর করতে এবং চুল পড়া রোধে বেশ কার্যকর। এর পানিরও দেশ ও বিদেশে চাহিদা রয়েছে। বিশেষ করে যাদের মুখে ব্রণ, ফাঙ্গাস টাইপের প্রবলেম আছে তাদের জন্য তেলটা খুবই কার্যকর। এ ছাড়া, যাদের চুল পড়া, খুশকিসহ হেয়ার প্রবলেম আছে তাদের জন্যেও এই গাছের তেল এবং পানি বেশ কার্যকরী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইয়াবাসহ আটক, ‘সহজ ধারায়’ আদালতে তোলার আশ্বাসে টাকা নেয় এসআই
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে উদ্যোক্তার মাথায় হাত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হানাদার বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢামেকের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৮ বছর ধরে বন্ধ রূপসা-বাগেরহাট রেলপথ চালুর দাবি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘পুরোপুরি ব্যর্থ’ -ইরানি জেনারেল হাসান
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের পেয়ারা রপ্তানির সুযোগ রয়েছে -মার্কিন রাষ্ট্রদূত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার -ফখরুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কর্নেল (অব.) অলি আহমেদ ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন প্রশ্নে হাইকোর্টের রুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












