গলা থেকে মাছের কাঁটা নামানোর উপায়
মাছ প্রায় সকলেরই পছন্দের খাবার। মাছে ভাতে বাঙালি বলে কথা। তবে পছন্দের এই খাবারটি কিন্তু আবার ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।
কীভাবে? খেতে গিয়ে গলায় মাছের কাঁটা আটকে গেলে। খাওয়ার সময় অসাবধানতাবশত মাছের কাঁটা গলায় আটকে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এ অভিজ্ঞতা বেশ অস্বস্তিকর, এমনকি বিপজ্জনকও হতে পারে। সুতরাং মাছের কাঁটা গলায় বিঁধলে খুব সহজেই তা নামানোর কিছু ঘরোয়া উপায় জেনে রাখুন।
জয়তুনের তেল: জয়তুনের তেল হলো প্রাকৃতিক লুব্রিকেন্ট। এবং এই উপাদানে রয়েছে বহুবিধ গুনাগুণ। গলায় মাছের কাঁটা আটকে গেলে ১-২ চা-চামচ জয়তুনের তেল খেতে পারেন। এতে কাঁটা নরম হয়ে নেমে যাবে কিংবা কাশির মাধ্যমে বেরিয়ে আসবে।
কাশি: মাছের কাঁটা সাধারণত গলার পেছনে টনসিলের চারপাশে আটকে যায়। এক্ষেত্রে একটু জোরে কাশি দিয়ে এ সমস্যা থেকে মুক্ত হতে পারেন।
সাদা ভাত: গলায় আটকানো মাছের কাঁটা সাদা ভাত দিয়ে খুব সহজে নামানো যায়। এক মুঠো সাদা ভাত গিলে একটু পানি খান। এতে সহজে কাঁটা নেমে যাবে।
কলা: গলায় মাছের কাঁটা বিঁধলে সঙ্গে সঙ্গে একটি কলা খান। এতে খুব দ্রুত কাঁটা নেমে যাবে।
হালকা গরম পানি: হালকা গরম পানির সঙ্গে সামান্য পরিমাণ লবন মিশিয়ে খেতে পারেন। এতে মাছের কাঁটা নরম হয়ে নেমে যাবে।
সিরকা: পানির সঙ্গে অল্প পরিমাণ সিরকা মিশিয়ে খেলে মাছের কাঁটা খুব সহজে নেমে যায়। এটি লেবুর মতোই কাজ করে।
পাউরুটি ও মাখন: মাখন মাখানো পাউরুটিতে বড় কামড় দিয়ে গিলে ফেলুন। গলায় আটকে থাকা মাছের কাঁটা নেমে যাবে।
কখন ডাক্তারের কাছে যাবেন?
ঘরোয়া পদ্ধতিতে মাছের কাঁটা গলা থেকে না নামলে আপনার ডাক্তারের সঙ্গে দেখা করুন।
মাছের কাঁটা যদি আপনার খাদ্যনালীতে বা আপনার পরিপাকতন্ত্রের অন্য কোথাও আটকে থাকে, তাহলে এটি সত্যিকারের বিপদ ডেকে আনতে পারে। এতে আপনার খাদ্যনালী ছিঁড়ে যেতে পারে, ফোড়া হতে পারে এবং বিরলক্ষেত্রে জীবন-হুমকির জটিলতা সৃষ্টি করতে পারে।
গলা ফুলে যাওয়া, বুক ব্যথা, শ্বাসকষ্ট, মুখে দিয়ে বেশি লালা ঝরা, খাবার খাওয়া বা পানীয় পানে সমস্যা বোধ করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।