ভারতে মুসলিমবিদ্বেষ:
গরু কিনে বাড়ি ফেরার পথে মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ রবি, ১৩৯৪ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় জলিল রহমান (৪৫) নামে এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে একদল হিন্দুত্ববাদী। নিজের কষ্টে উপার্জিত টাকা দিয়ে কেনা গরু নিয়ে বাড়ি ফেরার পথে অত্যন্ত নির্মমভাবে এই হামলার শিকার হন তিনি।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জলিল রহমান গিলাতলি এলাকার বাসিন্দা ছিলেন এবং তাঁর কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। গত বৃহস্পতিবার ভোরে তিনি বাগবাড় এলাকার এক কৃষকের কাছ থেকে নিজের টাকায় কেনা দুটি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। ভোর আনুমানিক ৪টা ৩০ থেকে ৪টা ৪৫ মিনিটের দিকে একদল চরমপন্থী তার পথরোধ করে এবং কোনো কথা না শুনেই তার ওপর বর্বর আক্রমণ চালায়।
রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় জলিল রহমান কোনোমতে ফোন করে পরিবারকে ঘটনাটি জানান। খবর পেয়ে তার স্ত্রী ও আত্মীয়স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয় এবং মারধর করে।
নিহতের স্ত্রীর অভিযোগ, উগ্র জনতা কেবল তার স্বামীকে পিটিয়ে হত্যাই করেনি, বরং তার সঙ্গে থাকা প্রায় ৭০,০০০ টাকা এবং মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়।
এ ঘটনার সাথে জড়িত কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এবং আসামিদের পরিচয়ও স্পষ্ট করতে পারেনি। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)