খাদ্যাভ্যাস ও দ্বীনি স্বাধীনতায় হস্তক্ষেপ:
গরুর গোশত নিয়ে উগ্রবাদী চক্রান্ত রুখে দাঁড়াতে হবে
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ মে, ২০২৬ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
বাংলাদেশের সংবিধানে যেমন দ্বীনি স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে তেমনি প্রত্যেক নাগরিকের খাদ্যাভ্যাস ও সংস্কৃতি রক্ষার অধিকারও স্বীকৃত। কিন্তু সাম্প্রতিককালে পরিলক্ষিত হচ্ছে যে, একদল উগ্রবাদী গোষ্ঠী সুপরিকল্পিতভাবে এ দেশের সংখ্যাগুরু মুসলিম জনগোষ্ঠীর দ্বীনি রীতি এবং খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ কুরবানি ও গরুর গোশত খাওয়াকে লক্ষ্যবস্তু বানিয়ে বিষবাষ্প ছড়াচ্ছে। এই ষড়যন্ত্র কেবল খাদ্যের বিরুদ্ধে নয়, বরং এটি এ দেশের সামাজিক স্থিতিশীলতা ও দ্বীনি সার্বভৌমত্বের ওপর এক সুগভীর আঘাত।
ষড়যন্ত্রের স্বরূপ:
বিগত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নির্দিষ্ট কিছু উগ্রবাদী বলয় থেকে গরু গোশত বর্জনের ডাক দেয়া হচ্ছে। প্রতিবেশী দেশের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির আদলে বাংলাদেশেও 'গো-রক্ষা'র নামে যে উস্কানিমূলক প্রচারণা চালানো হচ্ছে তা এ দেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির একটি অপচেষ্টা মাত্র। তথাকথিত এই প্রচারণায় বৈজ্ঞানিক ও পুষ্টিগুণগত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যার একমাত্র উদ্দেশ্য হলো, মুসলিমদের দ্বীনি অনুভূতিতে আঘাত করা এবং গ্রামীণ অর্থনীতির একটি বড় খাত- গবাদি পশু পালন ও চামড়া শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া।
অর্থনৈতিক ও দ্বীনি তাৎপর্য:
বাংলাদেশের কৃষি অর্থনীতিতে গবাদি পশুর ভূমিকা অপরিসীম। বিশেষ করে ঈদুল আযহার সময় হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় এই পশু কেনাবেচাকে কেন্দ্র করে। এই গরু গোশতের বিরুদ্ধে চক্রান্ত সফল হলে দেশের বিশাল এক কৃষক সমাজ ও খামারিরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তদুপরি, দ্বীন ইসলাম উনাতে হালাল পশু জবাই ও ভক্ষণ একটি মৌলিক অধিকার। কোনো গোষ্ঠী যদি জোরপূর্বক বা মনস্তাত্ত্বিক চাপের মাধ্যমে এই রীতিতে বাধা সৃষ্টি সৃষ্টি করতে চায় তবে তা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন।
উগ্রবাদ দমনে রাষ্ট্রের ভূমিকা:
বাংলাদেশে কোনো ধরণের উগ্রবাদী আদর্শের আমদানি বা অনুপ্রবেশ বরদাশত করা উচিত নয়। সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে যাতে সম্প্রীতি’র আড়ালে কোনো উগ্র গোষ্ঠী মানুষের পাতে কী থাকবে তা নির্ধারণ করার ধৃষ্টতা না দেখায়। যারা সামাজিক মাধ্যমে গরু গোশত নিয়ে ঘৃণা ছড়াচ্ছে এবং সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ কোনো উগ্র কুফরী শক্তির চারণভূমি নয়। গরুর গোশত বা কুরবানি নিয়ে যেকোনো ধরণের চক্রান্তকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আলেম সমাজ, বুদ্ধিজীবী এবং সচেতন নাগরিকদের উচিত এই অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরা। মনে রাখতে হবে, আজ যদি খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ মেনে নেওয়া হয়, তবে কাল তা আমাদের দ্বীনি অস্তিত্বের ওপর আরও বড় আঘাত হয়ে ফিরে আসবে। তাই সময় থাকতেই এই বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে।
“আমার দ্বীন, আমার আহার, আমার অধিকার- এখানে কাফির, মুশরিকদের কোন প্রকার চক্রান্ত বরদাশত করা হবে না।”
-মুহম্মদ শামসিত তাবরিজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












