গভীর রাতে ফিলিস্তিনের রামাল্লা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান
, ১৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৯ জুন, ২০২৩ খ্রি:, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে অভিযান চালিয়েছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার (৮ জুন) গভীর রাত ও ভোরে চালানো এই অভিযানের জেরে সেখানে সংঘর্ষ শুরু হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
অবশ্য রামাল্লা শহরে ইসরায়েলের এই ধরনের অভিযান বেশ বিরল। মূলত এই শহরটি ফিলিস্তিন রাষ্ট্রের কার্যত প্রশাসনিক রাজধানী হিসাবে কাজ করে থাকে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সেখানে এক হামলাকারীর বাড়ি ভেঙে ফেলার জন্য এই অভিযান চালানো হয়েছে।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েলি সেনাবাহিনীর বিশাল সামরিক কনভয় ফিলিস্তিনি সরকারের প্রশাসনিক কেন্দ্র রামাল্লা শহরের কেন্দ্রস্থলে পৌঁছায়। পরে কয়েকশ ফিলিস্তিনি ওই এলাকায় জড়ো হন।
ওই প্রত্যক্ষদর্শী বলেন, একপর্যায়ে কিছু ফিলিস্তিনি যুবক ইসরায়েলি বাহিনীর দিকে ঢিল নিক্ষেপ করে। এর আগে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ভিড়ে তাজা বুলেট, স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)