গণ-অভ্যুত্থানে ৯১৪ শহীদের তালিকা প্রকাশ করলো ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের সংখ্যা নিয়ে নতুন তালিকা প্রকাশ করেছে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠন। তাদের দাবি, এই তালিকায় শহীদের সংখ্যা ৯১৪ জন। এ ছাড়া আরও ৬০০-এর বেশি শহীদের তথ্য তাদের কাছে রয়েছে, যা এখনো অন্তর্ভুক্ত হয়নি।
গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সরকারি গেজেটে অন্তর্ভুক্ত শহীদদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ তালিকা প্রণয়ন করা হয়েছে। তবে এটি পূর্ণাঙ্গ নয় বলে উল্লেখ করা হয়। বর্তমানে শহীদ স্বীকৃতির জন্য পরিবারের পক্ষ থেকে দেওয়া ৬০০-এর বেশি আবেদন ঝুলে আছে বলেও জানায় তারা।
তালিকা প্রণয়নে জাতীয় ও স্থানীয় পত্রিকা, বিভিন্ন এনজিওর তথ্য, এলাকাভিত্তিক তালিকা, সামাজিক যোগাযোগমাধ্যম, শহীদ পরিবারের সাক্ষাৎকার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকাশিত গ্রন্থের তথ্য কাজে লাগানো হয়েছে বলে জানায় সংগঠনটি।
লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীসহ দেশের অন্তত ৫৪ স্থানে হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে পুলিশ ও এপিবিএনের গুলিতে সবচেয়ে বেশি মানুষ নিহত হন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ হতাহতের ঘটনা ঘটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে। তৃতীয় সর্বোচ্চ হতাহতের ঘটনা ঘটে বিজিবির গুলিতে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তালিকা প্রণয়নে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ এবং ‘বাংলাদেশ প্রটেস্ট আর্কাইভ’ যৌথভাবে কাজ করেছে। সেখানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর পদত্যাগ দাবি করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)