গণহত্যার বিজ্ঞান: দমন-পীড়ন, অপরাধযজ্ঞে সন্ত্রাসী ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা - ফিলিস্তিনি ভূখ- পরগাছা ইসরায়েলের প্রযুক্তির একটি উন্মুক্ত পরীক্ষাগার
, ১০ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯২ শামসী সন , ১১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে যুদ্ধবাজ শাসকগোষ্ঠীকে সমর্থন করার অভিযোগ ক্রমশ বাড়ছে। সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, এইসব অভিযোগের ভিত্তিতে, ইহুদিবাদী ইসরায়েল ১৯৯৬ সাল থেকে ইউরোপের গবেষণা ও উন্নয়ন কর্মসূচির অংশীদার এবং তখন থেকে ‘হরাইজন ২০২০’ এবং ‘হরাইজন ইউরোপ’-এর মতো কর্মসূচির মাধ্যমে তারা বিশাল আর্থিক সহায়তা পেয়েছে।
দখলদার ইসরায়েল ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত হরাইজন প্রকল্পের জন্য ১২৮ কোটি ইউরো এবং ২০২১ সালে হরাইজন ইউরোপ প্রকল্পের জন্য ৭৪ কোটি ৭০ লাখ ডলারেরও বেশি সাহায্য পেয়েছে, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন এবং উদ্ভাবনী প্রকল্পে ব্যয় করার লক্ষ্যে। কিন্তু এইসব সাহায্য প্রকৃতপক্ষে ইসরায়েলি সামরিক শিল্পের উন্নয়নের সহায়ক হয়ে উঠেছে।
তেল আবিব বিশ্ববিদ্যালয়, কুদসের হিব্রু বিশ্ববিদ্যালয় এবং আততাখনিউন ইনস্টিটিউটের মতো ইসরায়েলি প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি ইউরোপীয় সহায়তা নিয়ে কাজ করছে। এই সহায়তার বেশিরভাগই ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থার মতো প্রযুক্তির উন্নয়নে ব্যয় করা হয়। এগুলো বিশ্বব্যাপী বাজারজাত করা এবং বিপণনের আগে পরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষা করার কাজটি করা হয় ফিলিস্তিনিদের উপর হামলা করার মাধ্যমে।
এই প্রসঙ্গে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনী এবং যুদ্ধগুলোকে সমর্থন করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোতে সামরিক প্রযুক্তির উন্নয়ন ঘটানো হয়েছে এবং সামরিক অভিযানে সেগুলো ব্যবহার করা হয়েছে যা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।
দখলদার ইসরায়েলের প্রধান প্রধান ৭টি বিশ্ববিদ্যালয়ই কোনোরকম ব্যতিক্রম ছাড়া সবাই বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠা করেছে। দখলদার ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা শিল্পের সাথে এই বিশ্ববিদ্যালয়গুলোর দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব এবং সহযোগিতা রয়েছে। এ থেকেই অনুমান করা যায় দখলদার ইসরায়েলের শিক্ষা ব্যবস্থা এবং সামরিক শিল্পের মধ্যে কী পরিমাণ সংযোগ রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












