গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে সারা দেশে ‘অ্যাম্বাসেডর’ নামাচ্ছে এনসিপি
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিন অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে দশব্যাপী বিশেষ প্রচার চালাবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। যেসব আসনে তাদের নিজেদের প্রার্থী থাকবে সেখানে ওই প্রার্থীর নেতৃত্বে এবং যেসব আসনে নিজেদের প্রার্থী থাকবে না সেখানে ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ করে প্রচারণা চালাবে দলটি।
এনসিপি সূত্রে জানা গেছে, এই কর্মসূচির নেতৃত্ব দেবেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ।
দলটির একাধিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই দেশব্যাপী গণভোটের প্রচারে নামবে তারা।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন বলেছে, খুব শিগগিরই আমরা গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ক্যাম্পেইনে নামব। ‘হ্যাঁ’কে বিজয়ী করার লক্ষ্যে আসনভিত্তিক অ্যাম্বেসেডর বা প্রতিনিধি দেওয়া হবে। এসব প্রতিনিধির কাজ হবে জনগণকে সচেতন করা এবং বোঝানো কেন ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন এবং কেন এটি জয়ী হওয়া জরুরি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, মাঠপর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, মনিটরিং এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ পুনর্গঠন করা হয়েছে।
পুনর্গঠিত ৩১ সদস্যের এই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং সেক্রেটারি করা হয়েছে মনিরা শারমিনকে।
দলীয় সূত্র অনুযায়ী, সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রাথমিকভাবে ৩০টি আসনে সমঝোতার আলোচনা থাকলেও এখনো চূড়ান্ত আসন বণ্টন হয়নি। তবে এ পর্যন্ত ৪৪টি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন এনসিপির প্রার্থীরা। আসন সমঝোতা চূড়ান্ত হলে নিজ দলের প্রার্থীরা সরে দাঁড়িয়ে জোট প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করবেন।
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে জোর প্রচারণার পরিকল্পনা:
জানা গেছে, গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী সংগঠিত প্রচারণা শুরু করতে চায় এনসিপি। খুব শিগগিরই দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদের নেতৃত্বে এ ক্যাম্পেইন শুরু করা হবে। সারা দেশে মোট ২৭০ জনকে ‘হ্যাঁ ভোট অ্যাম্বাসেডর’ ঘোষণা করা হবে। তারা কেউই সংসদ নির্বাচনের প্রার্থী নন। গণভোটে দলের অবস্থান ও বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং মাঠপর্যায়ে জনমত গড়ে তোলাই হবে তাদের মূল দায়িত্ব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি বাতিল, অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাতিলের দাবিতে সমাবেশ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিক্ষোভে উত্তাল ইসরায়েল
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়লো ২৪.৫৯ টাকা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাভের ফাঁদে নিঃস্ব তরুণরা, অনলাইন জুয়া-ক্যাসিনো বন্ধের দাবি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো হারাতে পারবে না -প্রধানমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাগেশ্বরীতে গরুর গোশত বিক্রি করতে পারছে না মুসলমানরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজার রাস্তায় বিধ্বস্ত ট্যাংক রেখেই পালিয়েছে দখলদারগুলো
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গত ১ মাসে সড়কে নিহত ৫৩২, মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জন
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আন্তর্জাতিক সংস্থার নির্দেশনায় অন্তর্বর্তী সরকার বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করেছিল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












