ভেজালে সয়লাব দেশ
, ১৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০২ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে খাবার ও নিত্যপণ্য এখন ভেজালে সয়লাব। ভেজালের দাপট একটি মারাত্মক জাতীয় স্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। আইনের দুর্বল প্রয়োগ এবং নিয়মিত ভেজালবিরোধী অভিযানের স্বল্পতায় অসাধু ব্যবসায়ীরা আগের মতোই তৎপর হয়ে উঠেছে।
এ কারণে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্য ও খাবারেই ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল উপাদান মেশানো হচ্ছে। এমনকি প্রধান প্রধান খাদ্যে ভেজালের মধ্যে দুধ ও ডেইরি, সয়াবিন তেল, হাইড্রোজেন পারক্সাইড, শ্যাম্পু ও ডিটারজেন্ট দিয়ে কৃত্রিম দুধ তৈরি করার প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, এখন মসলাপাতি, মরিচ ও হলুদের গুঁড়ায় ইটের গুঁড়া, কাঠের ভুসি এবং কাপড়ের বিষাক্ত টেক্সটাইল রং মিশানো হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, ভেজালের প্রধান কারণসমূহ হলো- অতিরিক্ত মুনাফা, কম খরচে বেশি লাভ করার প্রবনতা। আইনের দুর্বল প্রয়োগ, কঠোর শাস্তি ও জরিমানার অভাব, তদারকির ঘাটতি, পর্যাপ্ত জনবল ও আধুনিক পরীক্ষাগারের অভাব, সচেতনতার অভাব, সাধারণ মানুষের ভেজাল চেনার উপায়ের ঘাটতিতে ভেজাল প্রতিরোধ করা যাচ্ছে না। ভেজাল প্রতিরোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই-এর নিয়মিত ঝটিকা অভিযান চালানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন প্রনয়ণও জরুরী হয়ে পড়েছে, যাতে করে এর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। তা না হলে কোনোভাবেই ভেজাল প্রতিরোধ করা সম্ভব হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)