গণতান্ত্রিক প্রস্থানের পথ হারিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী -রিজভী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক প্রস্থানের পথ হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর গুলশান-১ নম্বরে লিফলেট বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক প্রস্থানের পথ হারিয়ে ফেলেছেন। জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বার বার কর্তৃত্ববাদী এই দুঃশাসন তারা আর মানবে না। এর বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, এই অবৈধ সরকার একতরফা প্রতারণার নির্বাচন করে গোটা জাতিকে ধোঁকা দিয়েছে। আর আপনারা নির্বাচন বর্জন করে, প্রত্যাখ্যান করে সরকারকে লালকার্ড দেখিয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।