গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার -মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক দলীয় শাসন কায়েম করতে সরকার দেশের সংবিধান কাঁটছাট করেছে। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে লুট করেছে। বিচারব্যবস্থাকে দলীয়করণ করেছে। বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে। গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে, এক দফা দাবি আদায়ে জুমুয়াবার (১১ আগস্ট) রাজধানীতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। এদিন ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ শাখা নগরীতে আলাদা আলাদা দুইটি গণমিছিল করবে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে হামলা করছে পুলিশ। মিথ্যা মামলা দেয়া হচ্ছে। মামলা হামলা করে আন্দোলন দমানো যাবে না।
সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে দাবি করে বিএনপি মহাসচিব বললেন, এ কারণেই আওয়ামী লীগ একতরফা নির্বাচনের উদ্যোগ নিচ্ছে। বিএনপির প্রতিটি কর্মসূচির দিন শান্তি সমাবেশের নামে তারা অশান্তি সৃষ্টি করেছে। দেশের স্বার্থে আওয়ামী লীগকে প্রতিহত করা গণদাবিতে পরিণত হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।