শেখ হাসিনার পতন না হলে চিরদিনের জন্য দেশের মানুষ বন্দি হয়ে যাবে -রিজভী
অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটাতে না পারলে চিরদিনের জন্য বাংলাদেশের জনগণ তার কাছে বন্দী হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘শেখ হাসিনার পতন ঘটাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের পতন ঘটাতে হবে। আমার আপনার সন্তানের নিরাপত্তার জন্য তার পতন ঘটাতে হবে না হলে এই দেশে আর কেউ কথা বলতে পারবে না চিরদিনের জন্য বাংলাদেশের জনগণ বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে। এই বন্দিত্ব থেকে আমাদেরকে মুক্ত হতে হলে তার পতন ঘটাতেই হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এইবার শেখ হাসিনা যে নির্বাচন দিবে আমাদেরকে চুপ থাকলে হবে না আমরা শান্তিপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে আমরা মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নির্বাচন আমরা হতে দিবো না, দিবো না, দিবো না। যতক্ষন না নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হয়,শেখ হাসিনা পদত্যাগ না করে। নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনেই আমরা করবো এটা আমাদের অঙ্গীকার।
চোরদেরকে মর্যাদা দেন শেখ হাসিনা এমন মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ থেকে ৮০০ কোটি টাকা নাই হয়ে গেল পাচার হয়ে গেল।তখন যিনি গভর্নর ছিলেন আতাউর রহমান তার দায় নাই? সেখানে তার তো দায় আছে তিনি গভর্নর তিনি গভর্নর থাকা অবস্থায় ৮০০ কোটি টাকা উধাও হয়ে গেল উনি তো দায়ী। শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছেন কি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর হিসেবে মর্যাদা দিয়েছেন। অর্থাৎ চোরদেরকে মর্যাদা দেন কে? শেখ হাসিনা।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।