খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আশির, ১৩৯৩ শামসী সন , ২৯ মার্চ, ২০২৬ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় গভীর রাতে অবৈধভাবে খোলা বাজারে চড়া দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এসময় একটি প্রতিষ্ঠান থেকে ৫ ব্যারেল পেট্রোল ও অকটেন জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
গত জুমুয়াবার (২৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কার্পাসডাঙ্গা এলাকার হাসান অটোমোবাইল সেন্টারে এ অভিযান পরিচালিত হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সোহেল জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সেখান থেকে ৫ ব্যারেল পেট্রোল ও অকটেন জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত জ্বালানি তেল গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে।
২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট :
তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পিটিআই মোড় এলাকায় অবস্থিত জুঁই এন্টারপ্রাইজে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, আগের রাতে ওই প্রতিষ্ঠানে তেল সরবরাহ এলেও তা বিক্রি না করে গোপনে মজুত রাখা হয়। এতে করে ভোর রাত ৩টা থেকেই শতাধিক মোটরসাইকেল চালক লাইনে দাঁড়িয়ে থাকলেও সকাল পর্যন্ত তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। একপর্যায়ে সকাল ৯টার দিকে বিক্ষুব্ধ চালকরা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) আলিফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে দোকানে তল্লাশি চালিয়ে ১২ ড্রামে প্রায় ২৮০০ লিটার তেল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়। অভিযান শেষে মজুত রাখা তেল দ্রুত বিক্রির নির্দেশ দেওয়া হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তেল নিতে আসা ভুক্তভোগী রবিউল বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি। দোকান বন্ধ থাকায় আমরা বাধ্য হয়ে রাস্তায় নামি। পরে প্রশাসন আসার পর তেল দেওয়া শুরু হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












