খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ পানিকপাট
গেল সপ্তাহের টানা ভারী বর্ষণের ফলে কাপ্তাই হ্রদে পানি অস্বাভাবিক হারে বাড়তে থাকায় খুলে দেওয়া হয়েছে বাঁধের ১৬টি জলকপাট। শনিবার (১৮ জুলাই) সকালে জলকপাটগুলো খুলে দেওয়া হয়।
, ১৮ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
১৯৬০ সালে প্রমত্তা কর্ণফুলীর বুকে বাঁধ দিয়ে নির্মাণ করা হয় এই জলবিদ্যুৎ কেন্দ্র। উজান থেকে নেমে আসা পানি ও বৃষ্টির জল মজুদ করে সারা বছর এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
এদিকে পানি ছাড়ার দৃশ্য উপভোগ করতে বাঁধের আশেপাশে ভিড় করেছে স্থানীয় জনতা। হ্রদের পানি ছাড়ার খবরে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনে।
স্থানীয় বাসিন্দা মো. কামাল হোসেন বলেন, 'গত বছর দেরিতে পানি ছাড়ার কারণে আমার দোকান পানিতে তলিয়ে গিয়েছিল। এতে আমার প্রায় এক লাখ টাকার বেশি ক্ষতি হয়েছিল। এ বছর আগেই পানি ছাড়ায় সেই শঙ্কা নেই।'
লংগদুর বাসিন্দা হাবিব মিয়া বলেন, 'বর্ষা মৌসুম এলেই চিন্তা বাড়ে। পানি বাড়লে ঘরবাড়ি তলিয়ে যাবে। তবে এ বছর আগেভাগে পানি ছাড়ার খবর শুনে চিন্তামুক্ত হলাম। এতে আমাদের অনেক বড় উপকার হলো।'
কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, 'গত এক সপ্তাহের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানি হ্রদের সর্বোচ্চ ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছেছে। এতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বাঁধের নিরাপত্তা ও মানুষের ক্ষয়ক্ষতি রোধে প্রতি বছরের ন্যায় এবারও পানি ছাড়া হলো।'
তিনি আরও বলেন, 'কাপ্তাই হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল থাকলেও সাধারণত পানির মজুদ ১০৭ হলে পানি ছাড়া হয়। কিন্তু এ বছর বন্যা রোধে ১০৫ এমএসএলেই খুলে দেওয়া হয়েছে বাঁধের জলকপাট।'
এর কারণ হিসেবে তিনি জানান, কয়েক দিন আগেই বন্যার কারণে জেলার বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল ও জুরাছড়ি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই কর্তৃপক্ষ চায়নি আবার এসব উপজেলার মানুষ বন্যা কবলিত হোক। এই জনকল্যাণমূলক চিন্তা থেকেই এবার আগাম পানি ছেড়ে দেওয়া হয়েছে, যা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কোনো সমস্যা তৈরি করবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানকে চীনের কোনও ধরনের সহায়তা গ্রহণযোগ্য নয়, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্প
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোটি টাকা আত্মসাতের অভিযোগে মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংকে অস্থিরতা, তদন্তে দুদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিটিআইয়ের লংমার্চ ঠেকাতে ইসলামাবাদে ‘লকডাউন’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে নিখুঁত পারমাণবিক ঘড়ি তৈরি করল সিঙ্গাপুর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইতালির স্কুলে বোরকা নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপের প্রস্তাব আরাঘচির
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাজীর মাধ্যমে নয়, মুসলিম বিয়ে নথিভুক্ত হবে সরকারি রেজিস্ট্রারের মাধ্যমে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা রুখে দেয়া হবে: রিজভী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)