খুলির অংশ খুলে রাখা চবির মামুনকে নিয়ে ফটোসেশন হচ্ছে!
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
হাটহাজারীর জোবরা গ্রামে সংঘর্ষে আহত মাথার খুলির অংশবিশেষ হাসপাতালে খুলে রাখা চবি শিক্ষার্থী মামুন মিয়াকে নিয়ে ফটোসেশন হচ্ছে বলে অভিযোগ স্বজন ও সহপাঠীদের। মামুন বর্তমানে বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন।
ফটোসেশনের অভিযোগ প্রসঙ্গে জানা গেছে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিয়ার রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসাধীন মামুন মিয়াকে হাঁটানোর ছবি ও ভিডিও শেয়ার করেছেন।
উপাচার্যের স্ট্যাটাসেই রবিউল নামে একজন কমেন্ট করেছেন ‘ফটোসেশন’। এরপর উপাচার্য জবাবে বলেন, আসলে এটা ফটোসেশন না। ডাক্তার রোগীর মনোবল বাড়ানোর জন্যই হয়তো করেছেন।
এরপর রবিউল পাল্টা কমেন্টে বলেন, অসুস্থ মানুষ ঠিকমতো দাঁড়াতে পারছে না। জোর করে দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে। মনোবল বাড়ানোর জন্য আরো উপায় আছে। ডাক্তার যদি সত্যি এটা করে থাকে, ওনাকে লাল সালাম।
খন্দকার রিদওয়ান হোসাইন কমেন্ট করেছেন, যেই মানুষের মাথার খুলি ফ্রিজে রাখা এমন একজনকে দাড়া করিয়ে ছবি তুললেন, সেটা অনলাইনে প্রচারও করছেন।
নাফিজ মাহমুদ লিখেছেন, ওর মাথায় খুলির হাড়টা নাই স্যার, আপনার কাছে এমন ফুটেজ ব্যবসা আশা করি নাই। বেয়াদবির জন্য সরি।
মামুন হাঁটছে না, অনেকটা জোর করে হাঁটানো হয়েছে। তার রুম এটেন্ডেন্ট ও বন্ধু রাসেল রানা ভিন্ন কথা বলেছে, তার মতে এটা প্রশাসনকতৃক পরিস্থিতি 'স্বাভাবিক প্রতিকায়ণের' একটি অংশ।
মামুনের ব্যাচমেন্ট পরিচয় দিয়ে ওয়ালিদুর রহমান রাফিজ লিখেছেন, মামুন হাঁটছে না, অনেকটা জোর করে হাঁটানো হয়েছে। তার রুম অ্যাটেন্ডেন্ট ও বন্ধু রাসেল রানা ভিন্ন কথা বলেছে, তার মতে এটা প্রশাসনকর্তৃক পরিস্থিতি 'স্বাভাবিক প্রতিকায়ণের' একটি অংশ।
এদিকে মামুনের ভাই মাসুদ রানা গণমাধ্যমকে বলেছেন, আমার ভাইটার মাথার খুলি এখনো জোড়া লাগানো হয়নি। তাকে বলা হচ্ছে সুস্থ। আমি কিছুক্ষণের জন্য রুমে ছিলাম না। পরে মামুনের বন্ধুরা আমাকে জানায়, তাকে হাঁটানো হয়েছে। ফটোসেশন-ভিডিও করা হয়েছে। বলা হচ্ছে, সে সুস্থ। অথচ সে কাউকে চিনতে পারছে না। এ অবস্থায় তাকে কীভাবে হাঁটানো হলো? আমি খুব কষ্ট পেয়েছি, মনটা ভেঙে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)