খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টায় ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপি’র সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মিলাদ শরীফ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য আহ¦ান জানান রিজভী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।