বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
হামাসের বীরত্ব:

খান ইউনুসে তীব্র যুদ্ধ করছে হামাস, ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি

হামলার উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার হুথি নেতাদের
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, রাত ২:৪৬
খান ইউনুসে তীব্র যুদ্ধ করছে হামাস, ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি
আল ইহসান ডেস্ক:
গাজার খান ইউনুস শহরের পশ্চিম, দক্ষিণ এবং পূর্বদিকে দখলদার ইসরাইলি সেনাদের বিরুদ্ধে তীব্র যুদ্ধ হচ্ছে যোদ্ধাগোষ্ঠী হামাসের।
ওই শহরে ইসরাইলী সন্ত্রাসী সেনাদের শায়েস্তা করতে প্রতিরোধ দেয়াল গড়ে তুলেছেন হামাস সদস্যরা। হামাসের আক্রমণে দিশেহারা অবস্থায় পড়েছে ইসরাইলী দখলদার সেনারা।
ইসরাইলী হেলিকপ্টারকে এয়ার ডিফেন্স মিসাইল দ্বারা টার্গেট করার তথ্যও জানিয়েছেন মুজাহিদীন ব্রিগেড।
এদিকে ইসরাইলের অভ্যন্তরের ইসরাইলি এয়ার ডিফেন্স সাইট ও আয়রন ডোম ব্যাটারির স্থানে ২টি ক্যামিকাযি ড্রোন দ্বারা স্ট্রাইক চালিয়েছে হেযবুল্লাহ। উভয় ড্রোনই সফলভাবে টার্গেটে হিট করেছে।
যুদ্ধ পর্যবেক্ষকরা বলছেন, তিনটি ফ্রন্টে ইসরাইলি সেনাদের মুখোমুখি অবস্থান নিয়েছে হামাস। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
ওদিকে ইসরাইলের ‘লাইফলাইন’ বা জীবন ধারণের সব সরবরাহ বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইছি। তিনি বলেছেন, গাজা যুদ্ধ দেখিয়ে দিয়েছে জাতিসংঘ ও বিশ্বের অন্য যেসব সংগঠন আছে তারা কার্যকারিতা হারিয়েছে। নতুন একটি সুস্থ বিশ্ব ব্যবস্থার জন্য মুসলিম দেশগুলো এবং অন্য দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার দাবি ইসরাইলকে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। তাদের লাইফলাইন কেটে দিতে হবে। এটা হবে নিষ্পেষক এবং খুনিদের থামানোর কার্যকর পথ। গাজায় ইসরাইল হবে একটি পরাজিত দল।
হামলার উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার হুথি নেতাদের:
ইয়েমেনের রাজধানী, সানা এবং আশেপাশের এলাকাগুলি সহ পাঁচটি গভর্নরেটকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আক্রমণের নতুন তরঙ্গের মুখে হুথি নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা এসব হামলার জবাব দেবেন। এদিকে, ইয়েমেনে কর্মরত মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে হুথিরা।
হুথি সেনাবাহিনীর একজন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, মিত্রবাহিনীর হামলা শাস্তিবিহীন বা উত্তর ছাড়া হবে না। হুথি নেতারা আবারও বলেছেন যে, লোহিত সাগরে জাহাজের প্রতি তাদের হুমকি শুধুমাত্র গাজায় বোমা হামলার কারণে ইসরাইলের সাথে বাণিজ্যিক জাহাজের ব্যবসা বন্ধ করার জন্য নির্দেশিত ছিল। তারা জোর দিয়ে বলেছিল যে, অন্যান্য জাহাজ বিনাবাধায় যাতায়াত করতে পারত।
এদিকে, হুথিরা ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার যেসব কর্মীদের যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে নাগরিকত্ব রয়েছে, তাদের ইয়েমেন ত্যাগের নির্দেশ দিয়েছে। এ জন্য তাদের এক মাসের সময় দেয়া হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এরই মধ্যে এ ব্যাপারে হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার কর্তৃপক্ষ ইয়েমেনে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে একটি চিঠি দেয়া হয়েছে। গত ২০ জানুয়ারি পাঠানো ওই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। চিঠিতে হুথি বিদ্রোহীরা জানিয়েছে, এক মাসের মধ্যে ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার মার্কিন-ব্রিটিশ কর্মীদের চলে যেতে হবে। সূত্র : দ্য গার্ডিয়ান, রয়টার্স।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ৪ ঘণ্টা আগে কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট ৪ ঘণ্টা আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ৪ ঘণ্টা আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ৪ ঘণ্টা আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ৪ ঘণ্টা আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ৪ ঘণ্টা আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ৪ ঘণ্টা আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ৪ ঘণ্টা আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ৯ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ১৯ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ১৯ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ১৯ ঘণ্টা আগে