খাদ্য গুদামে হামলে পড়লো গাজার ক্ষুধার্ত মানুষ, সেখানেও চললো গুলি
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, ক্ষুধার্ত মানুষের দল গাজার মধ্যাঞ্চলে একটি খাদ্য সরবরাহ গুদামে ঢুকে পড়েছে।
এই ঘটনায় ২৮ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে।
ফুটেজে দেখা গেছে হাজার হাজার মানুষ দেইর আল-বালাহের আল-গাফারি গুদামে ঢুকে ময়দার বস্তা এবং খাবারের কার্টন নিয়ে যাচ্ছে, ঠিক তখনই গুলির শব্দ শোনা গেলো। সাথে সাথে লুটিয়ে পড়লো ক্ষুধার্ত ফিলিস্তিনিদের একাংশ।
এক বিবৃতিতে, ডব্লিউএফপি জানিয়েছে যে গত সপ্তাহে প্রায় তিন মাসের ইসরায়েলি অবরোধ শিথিল করার পর গাজায় মানবিক চাহিদা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
ডব্লিউএফপি জানিয়েছে যে, বিতরণের জন্য গুদামে খাদ্য সরবরাহ আগে থেকেই রাখা হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ গত বুধবার জানিয়েছে, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ১২১টি ট্রাক, যারা আটা এবং খাদ্যসহ মানবিক সহায়তা বহন করছে, গাজায় তা স্থানান্তরিত হয়েছে।
সন্ত্রাসী ইসরায়েল গত সপ্তাহে গাজায় সীমিত পরিমাণে সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া শুরু করে। তবে, জাতিসংঘের মধ্যপ্রাচ্য দূত সিগ্রিড কাগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছে যে এটি “জাহাজ ডুবে যাওয়ার পরে একটি লাইফবোটের সাথে তুলনীয়” যখন গাজার সবাই দুর্ভিক্ষের ঝুঁকির মুখোমুখি ছিলো। সূত্র: বিবিসি।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।