খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৫)
উঁচু বা উপরের দিকে লম্বা টুপি যাকে আরবীতে ‘বুরনুস্’ বলা হয়। এ টুপি পরিধান করাও হারাম। কেননা বুরনুস টুপি খৃষ্টান সন্নাসীদের খাছ টুপি। এ প্রসঙ্গে বিখ্যাত মুহাদ্দিছ, হাফিজে হাদীছ, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের শরাহ্ ফাতহুল বারী ফী শরহে বুখারী ১০ম খ- ২৭২ পৃষ্ঠায় উল্লেখ করেন-
وَقَدْ كَرِهَ بَعْضُ السَلَفِ لُبْسَ الْبُرْنُسِ لِاَنَّهُ كَانَ مِنَ اللِّبَاسِ الرُّهْبَانِ ......... اِيَّاكُمْ وَلُبُوْسَ الرُّهْبَانِ فَاِنَّهُ مِنْ تَزَيَّا بِهِمْ اَوْ تَشَبَّهَ فَلَيْسَ مِنِّىْ اَخْرَجَهُ الطَبَرَانِىُّ فِى الْاَوْسَطِ بِسَنَدِهِ لَابَأْسَ بِهِ.
অর্থ: সলফে সালেহীনগণের অনেকেই উঁচু টুপি পরিধান করাকে মাকরূহ্ বলেছেন। কেননা এটা খৃষ্টান সন্নাসীদের পোশাক। .......... ইমাম তবারানী রহমতুল্লাহি আলাইহি উনার “আওসাত” কিতাবে বর্ণনা করেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, “সাবধান!” তোমরা খৃষ্টান সন্নাসীদের পোশাক হতে বেঁচে থাক। নিশ্চয়ই যারা খৃষ্টানী পোশাক দ্বারা নিজেদের সুসজ্জিত করে অথবা খৃষ্টানদের অনুরূপ পোশাক পরিধান করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ” এই পবিত্র হাদীছ শরীফের সনদে কোন সন্দেহ নেই।
উল্লেখ্য, সলফে সালেহীনগণের কেউ কেউ যদিও আম অর্থে বুরনুস টুপি পরিধান করাকে মাকরূহ্ তাহরীমী বলেছেন। তবে খাছ অর্থে বুরনুস টুপি পরিধান করা হারাম। কারণ প্রমাণিত হয়েছে যে, বুরনুস টুপি খৃষ্টানদের টুপি। আর পবিত্র হাদীছ শরীফে খৃষ্টান অর্থাৎ বিধর্মীদের সাথে তাশাব্বুহ বা সাদৃশ্য রাখতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। সুতরাং খৃষ্টান বা বিধর্মীদের সাথে সাদৃশ্য হওয়ার ক্ষেত্রে বুরনুস টুপি পরিধান করা হারাম।
আর বুরনুস টুপি খৃষ্টান বা বিধর্মীদের টুপি বিধায় এবং সুন্নত মুবারকের খেলাফ হওয়ায় বিখ্যাত সকল ফিক্বাহ্র কিতাবে বুরনুস টুপি পরিধান করে নামায পড়াকে মাকরূহ্ তাহরীমী বলা হয়েছে। যেমন ফিক্বাহ্র বিখ্যাত কিতাব ফতওয়ায়ে আলমগীরীতে উল্লেখ আছে-
تُكْرَهُ الصَّلَوةُ مَعَ الْبُرْنُسِ.
অর্থ: “বুরনুস টুপি পরিধান করে নামায পড়া মাকরূহ্ তাহরীমী। ” অনুরূপ তাতারখানিয়া ও ইতাবিয়াতে উল্লেখ আছে।
এখন কথা হলো- বুরনুস টুপি কাকে বলে এবং কোন্ ধরনের টুপি বুরনুস? মূলতঃ লম্বা বা উপরের দিকে উঁচু টুপিকেই বুরনুস টুপি বলে। বিখ্যাত সকল লোগাত বা আরবী অভিধানসমূহে তাই উল্লেখ করা হয়েছে। যেমন- “বুরনুস” শব্দের তাহ্ক্বীক্বে বিখ্যাত আরবী অভিধান “লিসানুল আরব” সহ অন্যান্য অভিধানে উল্লেখ আছে-
اَلْبُرْنُسُ قَلَنْسُوَةٌ طَوِيْلَةٌ وَكَانَ النُّسَّاكُ يَلْبَسُوْنَهَا فِىْ صَدْرِ الْاِسْلَامِ
অর্থ: ‘বুরনুস’ লম্বা টুপিকে বলে, যা দ্বীন ইসলাম উনার প্রাথমিক যুগে আবিদ ও যাহিদ লোকেরা পরিধান করতেন। ” (লিসানুল আরব, ১ম খ-- ২৭০ পৃষ্ঠা)
برنس- لنبی ٹوپی جو راھب پھنتے ھین (لغات ھیرا، لغات کشوری)-
অর্থ: “বুরনুস লম্বা টুপি যা খৃষ্টান রাহিবেরা (খৃষ্টান পাদ্রি) পরিধান করে। ” (লোগাতে হীরা, লোগাতে কেশওয়ারী)
برنس ایک قسم کی ٹوپی جواتش پرست استعمال کرتے ھین (لغت سعیدی)
অর্থ: “বুরনুস এক প্রকার টুপি, যা অগ্নি উপাসকরা ব্যবহার করে। ” (লোগাতে সাঈদী)
البرنس- وہ لنبی ٹوپی جو اغاز اسلام میی پھنی جاتی تھی (المنجد)
অর্থ: “বুরনুস ঐ লম্বা টুপিকে বলে, যা সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রাথমিক যুগে পরিধান করা হতো। ” (আল মুনজিদ)
অনুরূপ কামুসূল মুহীত, আল মুগরিব ও আর রাইদ নামক আভিধানেও ‘বুরনুস’ অর্থ লম্বা টুপি বলে উল্লেখ করা হয়েছে।
উপরোক্ত আলোচনা দ্বারা প্রমাণিত হলো যে, বুরনুস বা উঁচু টুপি পরিধান করা খৃষ্টান সন্নাসীদের সাথে সাদৃশ্য হওয়ার ক্ষেত্রে হারাম। আর আমভাবে সুন্নত মুবারকের খেলাফ হওয়ার ক্ষেত্রে মাকরূহ্ তাহরীমী। শুধু তাই নয়, বুরনুস টুপি পরিধান করে নামায পড়াও মাকরূহ্ তাহরীমী। আর শরীয়তের ফায়ছালা হলো- নামায মাকরূহ্ তাহরীমীর সাথে আদায় হলে নামায দোহরানো ওয়াজিব। (চলবে)
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।