খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৪)
(পূর্ব প্রকাশিতের পর)
অপরদিকে কোনা ফাড়া পাঞ্জাবী ও লম্বা বা কিস্তি টুপি দেওবন্দী লোকদের মধ্যে বিস্তার লাভ করার কারণ দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবী মজ্জুব হালের লোক ছিলো। এজন্য সে লম্বা টুপি ও কোনা ফাড়া পাঞ্জাবী পরিধান করতো। তখন থেকেই দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা তাকে অনুসরণ করে, লম্বা টুপি ও কোনা ফাড়া পাঞ্জাবী পরিধান করতে থাকে।
পবিত্র কুরআন শরীফ, পবিত্র সুন্নাহ্ শরীফ বাদ দিয়ে এ ব্যাপারে মাওলানা কাসেম নানুতুবীকে অনুসরণ করা আদৌ শুদ্ধ নয়। মূলতঃ ওস্তাদের অনুসরণ তখনই ফায়দাকর যখন ওস্তাদের অনুসৃত কাজটি সুন্নত মোতাবেক হয়ে থাকে।
অতএব প্রমাণিত হলো যে, লম্বা টুপি হিন্দু মারওয়ারী বা বিধর্মীদের খাছা টুপি। লম্বা টুপি পরিধান করাতে বিধর্মীদের সাথে সাদৃশ্য হয় বিধায় তা পরিধান করা হারাম। কেননা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
অর্থ: হযরত আব্দুল্লাহ ইব্নে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্য বা মিল রাখবে, সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হবে। অর্থাৎ তার হাশর-নশর তাদের সাথেই হবে। (আবু দাউদ শরীফ, মসনদে আহমদ শরীফ)
সুতরাং কেউ যদি কিস্তি বা দোপাট্টা টুপি পরিধান করে, তাতে সুন্নতের অনুসরণ তো হবেইনা বরং তা হিন্দু মারওয়ারীদের সাথে সাদৃশ্য হওয়ার কারণে কাট্টা হারাম হবে। কেননা বেদ্বীন বা বিধর্মীদের সাথে কোন ব্যাপারে সাদৃশ্য রাখা সম্মানিত শরীয়ত উনার দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। যেমন এ প্রসঙ্গে ফিক্বাহর বিখ্যাত কিতাব “তাহ্তাবী ৩য় খ- ৪৬০ পৃষ্ঠায় উল্লেখ আছে-
وَالتَّشَبُّهُ بِهِمْ حَرَامٌ
অর্থাৎ- ইহুদী-নাছারা, হিন্দু-বৌদ্ধ ও বেদ্বীনদের সাথে সাদৃশ্য রাখা হারাম।
উপরোক্ত আলোচনা দ্বারা অকাট্যভাবেই প্রমাণিত হলো যে, লম্বা বা কিস্তা টুপি পরিধান করা হারাম ও কুফরী। কেননা তাতে কাফির ও হিন্দু মারওয়ারীদের সাথে সাদৃশ্য হয় ও তাদের খাছ শিয়ার বা আমলকে অনুসরণ করা হয়, যা সম্মানিত শরীয়ত উনার দৃষ্টিতে সম্পূর্ণই হারাম।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।