সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
ফতওয়া

খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (২০)

গবেষণা কেন্দ্র : মুহম্মদিয়া জামিয়া শরীফ
এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, রাত ২:৪৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৩০
খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (২০)
প্রখ্যাত ও মশহূর লোগাত আল মুনজিদে উল্লেখ আছে-
البرنس، وہ لمبی ٹوپی جو آغاز اسلام میں پھنی جاتی تھی
অর্থ: “বুরনুস ঐ লম্বা টুপিকে বলে, যা দ্বীন ইসলামের প্রাথমিক যুগে পরিধান করা হতো।” শুধু তাই নয়, কিতাবসমূহে “বুরনুস” টুপিকে বেদ্বীন-বদদ্বীন, বিশেষ করে খৃষ্টানদের টুপি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যেমন- ছহীহ নাসাঈ শরীফের ২য় খ- ৭ পৃষ্ঠায় উল্লেখ আছে-
البرنس، بالضم- کلاہ دراز کہ ترسایار می پوشند
অর্থ: বা-অক্ষরের উপর পেশ দিয়ে ‘বুরনুস’ শব্দের অর্থ হলো- লম্বা টুপি, যা অগ্নি উপাসকরা পরিধান করে।” বিশ্ববিখ্যাত ফার্সী লোগাত ‘লোগাতে সাঈদী’তে উল্লেখ আছে-
برنس، ایک قسم کی ٹوپی جو آتش پرست استعمال کرتے ھیں
অর্থ: “বুরনুস এক প্রকার টুপি, যা অগ্নি উপাসকরা ব্যবহার করে।’
অনুরূপ ফার্সী মশহূর লোগাত ‘লোগাতে হীরা ও কিশ্ওয়ারী’তে উল্লেখ আছে-
برنس، لمبی ٹوپی جو راھب پھنتے ھیں
অর্থ: “বুরনুস হলো- লম্বাটুপি, যা খৃষ্টান রাহিব বা পাদ্রীরা পরিধান করে।”
আর বিখ্যাত লোগাত ‘গিয়াছুল লোগাত’ ৭৪ পৃষ্ঠায় উল্লেখ আছে-
البرنس، ....... بمعنی کلاہ دراز کہ کشیشاں می پوشند
অর্থ: “বুরনুস ..... অর্থ লম্বা টুপি, যা খৃষ্টান পাদ্রী বা মূর্তি পুজকরা পরিধান করে থাকে।”
আর লোগাতুল হাদীছ ১ম খ- ৫৪ পৃষ্ঠায় উল্লেখ আছে-
برنس- ھر وہ کپرا حبس میں ٹوپی لگی ھو جبہ ھو یا قمیص یا باران کوٹ و غیرہ بعضوں نے کھا لمبی ٹوپی جسن کو لوگ شروع زمانہ اسلام میں پھنا کرتے تھے .......... مجمع البرین میں ھے برنس نصاری کی ٹوپی جو وہ سرپر رکھتے ھیں
অর্থ: ‘বুরনুস’- প্রত্যেক ঐ কাপড়, যার সাথে টুপি সংযুক্ত থাকে, জুব্বা হোক অথবা কামীছ হোক অথবা রেইন কোর্ট ইত্যাদি হোক। কেউ কেউ বলেন, বুরনুস হচ্ছে- লম্বা টুপি, যা লোকেরা দ্বীন ইসলামের শুরু যুগে পরিধান করতো।
............ “মাজ্মাউল বাহরাইন” নামক কিতাবে উল্লেখ আছে, ‘বুরনুস’ নাছারাদের টুপি, যা তারা মাথায় দিয়ে থাকে।
উপরোক্ত আলোচনা দ্বারা অকাট্যভাবেই প্রমাণিত হলো যে, ‘বুরনুস” টুপি ইসলামের প্রথম যুগে পরিধান করা হতো, যা বর্তমানে বেদ্বীন-বদদ্বীন তথা খৃষ্টানদের খাছ টুপি।
আর সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, হযরত ইমাম-মুজতাহিদ ও আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা সর্বদাই গোল টুপি ব্যবহার করতেন, যা সবদিক থেকে মাথার সাথে ভালভাবে লেগে থাকতো বা মাথা হতে কিঞ্চিৎ পরিমানও উঁচু হয়ে থাকতো না। যার ফলে সকলে গোল টুপিকেই সুন্নত বলে ফতওয়া দিয়েছেন। যার প্রমাণ আমরা দেখতে পাই, তিরমিযী, মিশকাত, দিমিয়াত্বী, মাওয়াহেব, শরহে মাওয়াহেব, নেহায়া ইবনুল আছীর, মিরকাত, আশআতুল লুমআত, তা’লীকুছ ছবীহ্, শরহুত্ ত্বীবী, মুযাহিরে হক্ব, মাদারেজুন নুবুওওয়াত, সীরাতুন নবী, ফতওয়ায়ে আমীনিয়া, গুলজারে সুন্নত, আনীসুল আরওয়াহ্, দলীলুল আরেফীন, ইসরারুল আওলিয়া, রাহাতুল কুলূব, রাহাতুল মুহিব্বীন ইত্যাদি কিতাবসমূহে।
উল্লেখিত কিতাবসমূহে উল্লেখ আছে যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ও হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের টুপি মুবারক ছিল- সাদা, গোল, চার টুকরা বিশিষ্ট, যা সবদিক থেকে মাথার সাথে লেগে থাকতো, কখনো মাথা হতে উঁচু হয়ে থাকতো না। উল্লেখ্য, সম্মানিত দ্বীন ইসলামে এমন অনেক আমলই রয়েছে, যা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রথম দিকে করেছেন কিন্তু পরবর্তীতে তা পরিহার করেছেন। যেমন- মাগরিব নামাযের ফরযের পূর্বে দু’রাকাআত সুন্নত নামায, যা তিনি প্রথম দিকে পড়েছেন, কিন্তু পরবর্তীতে তা পরিহার করেছেন।
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
صَلُّوْا قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ
অর্থ: “তোমরা মাগরিবের (ফরযের) পূর্বে দু’রাকায়াত নামায আদায় করো।”
উক্ত পবিত্র হাদীছ শরীফের ব্যাখ্যায় মিশকাত শরীফের ১০৪ পৃষ্ঠায় উল্লেখ আছে-
مَحْمُوْلٌ عَلَى الْاِبْتِدَاءِ
অর্থ: “উক্ত আমল প্রথম যুগের জন্য প্রযোজ্য ছিল।”
আর মিশকাত শরীফের ব্যাখ্যাগ্রন্থ “তানযীমুল আশতাত” ১ম খ- ৪০৭ পৃষ্ঠায় উল্লেখ আছে-
يه حكم ابتداء اسلام ميى
অর্থ: “(মাগরিবের পূর্বে দু’রাকায়াত সুন্নত পড়ার) এই হুকুম ইসলামের প্রাথমিক যুগে ছিল।”
অনুরূপ ‘বুরনুস’ টুপি সর্ম্পকে বর্ণিত হয়েছে-
يَلْبَسُونَهَا فِىْ صَدْرِ الْاِسْلَامِ
‘উক্ত টুপি ইসলামের প্রাথমিক যুগে পরিধান করা হতো’। যা ইতিপূর্বে বিশ্ববিখ্যাত কিতাবসমূহের ইবারতের বা বর্ণনা দ্বারা সুস্পষ্ট ও অকাট্যভাবে প্রমাণিত হয়েছে।
মূলকথা হলো- “বুরনুস” টুপি বেদ্বীন-বদদ্বীন তথা খৃষ্টানদের খাছ টুপি, যা খৃষ্টানরা এখনো পরিধান করে থাকে। আর কিস্তি বা দোপাট্টা টুপি হচ্ছে- হিন্দু মারওয়ারীদের খাছ টুপি, যা হিন্দুরা তাদের বিশেষ বিশেষ অনুষ্ঠানে পরিধান করে থাকে। বুরনুস টুপি উপরের দিকে কমপক্ষে একহাত পরিমাণ লম্বা। আর কিস্তি টুপি দোপাট্টা ও আড়াআড়িভাবে লম্বা। আর যে সকল বর্ণনায় বুরনুস টুপি পরিধানের প্রমাণ পাওয়া যায়, তা দ্বীন ইসলামের প্রথম যুগের আমল। কাজেই বুরনুস টুপির উপর ভিত্তি করে কিস্তি টুপিকে সুন্নত বলা ও প্রথম যুগের আমলকে দলীল হিসেবে গ্রহণ করে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা ‘বুরনুস’ তথা কিস্তি টুপি পরিধান করেছেন বলে বক্তব্য পেশ করা ডাহা মিথ্যা, জিহালত ও কুফরী বৈ কিছুই নয়।
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৩ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৩ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে