সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৩)

গবেষণা কেন্দ্র : মুহম্মদিয়া জামিয়া শরীফ
এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, রাত ২:৫৭
খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৩)
যারা কিস্তি বা লম্বা ও পাঁচ কল্লি টুপিসহ সব ধরণের টুপিকে জায়েয বা সুন্নত প্রমাণ করতে গিয়ে মেরকাত, মুছান্নেফ ইবনে আবী শায়বা ও আল মুখতাছারুল ওফা-এর উল্লিখিত পবিত্র হাদীছ শরীফসমূহের উদ্ধৃতি দিয়ে থাকে। তাদের উল্লিখিত উক্ত পবিত্র হাদীছ শরীফসমূহ দ্বারা লম্বা ও পাঁচ কল্লিসহ সব ধরণের টুপি কখনোই জায়েয বা সুন্নত প্রমাণিত হয়না।
বরং উক্ত পবিত্র হাদীছ শরীফগুলো তাদের বিপক্ষেই দলীল হিসেবে যুক্তিযুক্ত। কারণ তাদের উল্লিখিত প্রথম পবিত্র হাদীছ শরীফে উল্লেখ আছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদা টুপি পরিধান করেছেন। এ পবিত্র হাদীছ শরীফে টুপির রং বর্ণনা করা হয়েছে। লম্বা বা পাঁচ কল্লির কথা মোটেও বলা হয়নি। দ্বিতীয় পবিত্র হাদীছ শরীফে উল্লেখ আছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদা রং-এর ইয়ামেনী টুপি পরিধান করেছেন।
এ পবিত্র হাদীছ শরীফ দ্বারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ামেন দেশের টুপিও ব্যবহার করেছেন, তা বর্ণনা করা হয়েছে। যেমন অন্যান্য পবিত্র হাদীছ শরীফে রয়েছে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোমী জুব্বা, ইয়ামেনী চাদর ও মিশরীয় সুতী কাপড়ের কোর্তা ব্যবহার করেছেন।
এখানেও লম্বা বা পাঁচ কল্লি টুপির কোন অস্তিত্ব নেই। তৃতীয় পবিত্র হাদীছ শরীফে উল্লেখ আছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধের সময় কানওয়ালা টুপি ব্যবহার করেছেন। এ পবিত্র হাদীছ শরীফে যুদ্ধের পোশাকের কথা বলা হয়েছে। আর এটা সকলেরই জানা যে, যুদ্ধের পোশাক যুদ্ধের জন্যই খাছ। যেমন যুদ্ধের সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিরস্ত্রাণ বা মাথায় লোহার হেলমেট ব্যবহার করতেন। শরীর মোবারকে লোহার পোশাক ব্যবহার করতেন।
অতএব বুঝা গেল যে, যুদ্ধের পোশাকের আকার-আকৃতি আর অন্য সময়ের পোশাকের আকার-আকৃতি এক নয়। তাছাড়া উক্ত পবিত্র হাদীছ শরীফে একথা উল্লেখ নেই যে, কানওয়ালা টুপিটি লম্বা বা পাঁচ কল্লি ছিল।
আর চতুর্থ পবিত্র হাদীছ শরীফে উল্লেখ আছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কখনো উনার টুপি মুবারক খুলে সম্মুখে সুত্রা হিসেবে রেখে নামায আদায় করতেন।
এ পবিত্র হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত হয় যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উক্ত টুপিটি কমপক্ষে এক হাত পরিমাণ উঁচু ছিল। নচেৎ উহা দ্বারা সুত্রা হওয়া কখনোই সম্ভব নয়। মুলতঃ এ ধরণের উঁচু টুপিকেই বুরনুস টুপি বলা হয়। আর সহীহ্ মত এই যে, এ ধরনের টুপি ইসলামের প্রাথমিক যুগে পরিধান করা হতো। যেমন- এ প্রসঙ্গে বিখ্যাত আরবী অভিধান “আল মুনজিদে” উল্লেখ আছে-
اَلْبُرْنُسُ - وہ لمبی طوپی جو آغاز اسلام مین پھنی جاتی تھی-
অর্থ: ‘বুরনুস’ -ঐ লম্বা বা উঁচু টুপিকে বলে, যা ইসলামের প্রাথমিক যুগে পরিধান করা হতো।” সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এরূপ অনেক আমলই রয়েছে, যা তিনি প্রথম দিকে করেছেন কিন্তু পরবর্তিতে তা পরিহার করেছেন। বুরনুস টুপির ব্যাপারটিও তদ্রুপ। কাজেই যারা প্রথম যামানার আমলকে দলীল হিসেবে গ্রহণ করে লম্বা টুপিকে জায়েয করতে চায়, তারা কি তবে নামাজে কথা বলাকেও জায়েয ফতওয়া দিবে? পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করাকেও কি তারা জায়েয ফতওয়া দিবে? কেননা প্রথম যুগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজে কথা বলতেন এবং স্বর্ণ ব্যবহার করতেন। তাছাড়া এরপরও যদি তারা উক্ত পবিত্র হাদীছকে লম্বা টুপির দলীল হিসেবে পেশ করতে চায়, তবে তাদেরকে অবশ্যই এক হাত পরিমাণ লম্বা টুপি পরিধান করতে হবে, যা বর্তমানে খৃষ্টানদের টুপি। কাজেই তারা যে লম্বা বা কিস্তি টুপি পরিধান করে, তার সাথে উক্ত পবিত্র হাদীছ শরীফে বর্ণিত টুপির কোনই মিল নেই। মুলতঃ উক্ত পবিত্র হাদীছ শরীফ দ্বারাও যেরূপ কিস্তি বা লম্বা ও পাঁচ কল্লি টুপি জায়েয বা সুন্নত প্রমাণিত হয়না, তদ্রুপ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন ধরণের টুপি পরিধান করেছেন তাও প্রমাণিত হয়না। যেহেতু উক্ত পবিত্র হাদীছ শরীফখানা প্রথম যুগের আমল। সুতরাং যারা মেরকাত শরীফে বর্ণিত উক্ত পবিত্র হাদীছ শরীফ সমূহের বরাত দিয়ে বলে থাকে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সব ধরনের টুপি পরিধান করেছেন। তাদের সে বক্তব্য সম্পুর্ণই অবান্তর ও মিথ্যা, যা ইতিপূর্বের বিস্তারিত দলীল ভিত্তিক আলোচনা দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়েছে। সাথে সাথে এটাও প্রমাণিত হয়েছে যে, যারা বলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কোন বিশেষ ধরনের টুপি পরিধান করেছেন বলে পবিত্র হাদীছ শরীফে উল্লেখ নেই, তারা মুলতঃ পবিত্র হাদীছ শরীফ সম্পর্কে নেহায়েতই অজ্ঞ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার টুপি মুবারক সাদা, গোল ও চার টুকরা বিশিষ্ট ছিল এবং তা সবদিক থেকে মাথার সাথে লেগে থাকতো, যা ইতি পূর্বের আলোচনা দ্বারা অকাট্যভাবেই প্রমাণিত হয়েছে। কিস্তি, পাঁচ কল্লি ও জালী বা নেট ইত্যাদি টুপির কথা পবিত্র হাদীছ শরীফের কোথাও উল্লেখ নেই। সুতরাং এগুলো জায়েয বা সুন্নত ও খাছ সুন্নত হওয়ার প্রশ্নই উঠেনা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ৮ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ৮ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৮ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে