খাগড়াছড়িতে সহিংসতায় ইন্ধন জুগিয়েছে যে সব গুজব
নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়িতে সম্প্রতি পাহাড়ি উপজাতিরা যে সহিংসতা চালিয়ে যাচ্ছে, এর নেপথ্যে ইন্ধন জুগিয়েছে যেসব গুজব সেগুলোকে চিহ্নিত করা গেছে।
খাগড়াছড়িতে ২৩ সেপ্টেম্বর রাতে পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরপরই ২৪ সেপ্টেম্বরে ‘শয়ন শীল’ নামে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের দ্বারা অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়। কিন্তু সংগঠিতভাবে গুজব রটিয়ে বাঙালিদের বিরুদ্ধে উস্কানি ছড়িয়ে দেয়ার চেষ্টা চলে।
অধিকাংশ ক্ষেত্রে অন্য দেশের কিংবা বাংলাদেশের ভিন্ন ঘটনার ভিডিও/ছবিকে খাগড়াছড়ির বলে দাবি করা হয়। বাংলাফ্যাক্ট বেশিরভাগ গুজবের পেছনে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কিছু পেইজ ও অ্যাকাউন্ট সক্রিয় থাকতে দেখেছে।
১) রাতে গোলাগুলির একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে দাবি করা হয়, এটি খাগড়াছড়ির ঘটনা। কিন্তু ভিডিওটি আসলে ইন্দোনেশিয়ার। এ বছরের আগস্টের শেষের দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ হয়।
২) অনলাইনে ছবি ছড়িয়ে দাবি করা হয়, খাগড়াছড়িতে সেনাবাহিনীর সামনে বাঙালিরা প্রকাশ্যে জুম্মদের ওপর গুলি বর্ষণ করছে। আদতে এটি ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ সমর্থক অস্ত্রধারীদের হামলার ছবি।
৩) সেনাবাহিনী পাহাড়িদের বাড়ি-ঘর পুড়িয়ে দিচ্ছে বলে দাবি করা হয় একটি ভিডিওতে। কিন্তু ভিডিওটি মিয়ানমারের পুরনো ঘটনার। ছবিটি গণমাধ্যমে ২০১৬ সালের ১৩ নভেম্বর থেকে পাওয়া যাচ্ছে।
খাগড়াছড়ি সহিংসতার গুজব বিশ্লেষণ করে স্পষ্ট বুঝা যাচ্ছে, অন্য দেশের বা বাংলাদেশের ভিন্ন ঘটনার ভিডিও ও ছবিই এসব গুজবের হাতিয়ার। গুজবগুলি বাঙালিদের বিরুদ্ধে সংঘাতের রসদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভুয়া ও বিভ্রান্তিকর কন্টেন্ট সঙ্কট মুহূর্তে জনমনে অস্থিরতা ও আতঙ্ক তৈরি করছে এবং পরিস্থিতিকে আরো নাজুক করে তুলছে।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।