খাইবার পাখতুনখোয়ার নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত পিটিআই নেতা সোহাইল
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) মনোনীত প্রার্থী সোহাইল আফ্রিদি সোমবার খাইবার পাখতুনখোয়ার নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তবে বিরোধী দলগুলো এই নির্বাচনকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে বয়কট করেছে।
গতকাল সোমবার অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদের অধিবেশনে স্পিকার বাবর সালিম সওয়াতি সোহাইল আফ্রিদির নাম ঘোষণা করেন। তিনি ৯০ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
অন্যদিকে, বিরোধী দলগুলো নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়নি। বিরোধী দলীয় নেতা ড. ইবাদুল্লাহসহ জেএইউআই-এফ নেতা মাওলানা লুতফুর রহমান ও আকরাম দুররানি ভোটগ্রহণ শুরুর আগে সভা থেকে বেরিয়ে যান।
ড. ইবাদুল্লাহ নির্বাচনকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে বলেন, যখন আলী আমিন গান্ধাপুর এখনো মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন, তখন নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের কোনো বৈধতা নেই।
এর আগে, বিদায়ী মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ধাপুর পরিষদে বক্তব্য দিতে গিয়ে সোহাইল আফ্রিদিকে অভিনন্দন জানান। তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা।
গান্ধাপুর জানান, তিনি পিটিআই প্রতিষ্ঠাতার নির্দেশেই পদত্যাগ করেছেন এবং বিরোধীদের প্রতি গণতান্ত্রিক প্রক্রিয়া বিলম্ব না করার আহ্বান জানান।
এদিকে, পিটিআই খাইবার পাখতুনখোয়া সভাপতি জুনায়েদ আকবর সতর্ক করে বলেছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রতিষ্ঠাতার মনোনীত প্রার্থীকে অবজ্ঞা করলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
আরও পড়ুন
সব ›
হামাসের বীরত্ব:
ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া
পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা রয়েছে
সীমান্ত বন্ধ করলে না খেয়ে মরবে, বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি
আল ইহসান ডেস্ক: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সংখ্যালঘু পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চরম বিতর্কিত ও…
বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলা ইরানের
আত্মসমর্পণে অস্বীকৃতি, ভারতে মসজিদে ঢুকে যুবককে গুলি করে হত্যা
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আইসিজে
আল ইহসান ডেস্ক: ২০১৭ সালে সামরিক আগ্রাসনের সময় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় ‘গণহত্যার অভিপ্রায়ের’ দায়ে মিয়…
৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু
মার্কিন সমর্থন কমতে থাকায় ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন
হামাসের বীরত্ব:
কেশম দ্বীপে হামলা, পাল্টা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের
ইরান যুদ্ধে গোলাবারুদ সংকটে মেয়াদোত্তীর্ণ ‘টমাহক’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোলাবারুদের মজুতে তীব্র সংকট দেখা দিয়েছে…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।