খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পুলিশি হেফাজতে, পেশোয়ারে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা সোহেল আফ্রিদি এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তাদের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী।
এদিকে নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে পেশোয়ারে সাত দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে সকল ধরনের বিক্ষোভ-সমাবেশও।
সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেয়া হয়েছে বলে দাবি করেছেন তালাল চৌধুরী।
একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তালাল চৌধুরী বলেন, যাদের নামে মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। আর যাদের বিরুদ্ধে মামলা নেই, তাদের ছেড়ে দেয়া হবে।
পাকিস্তানের এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) তাদের পুলিশি হেফাজতে নেয়া হয়।
এদিকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দি সোমবার (১২ অক্টোবর) বলেছেন, ‘সাবেক মুখ্যমন্ত্রী’ সোহেল আফ্রিদিকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে রাখা হয়েছে। তিনি নিরাপদে আছেন বলেও জানান গভর্নর।
অন্যদিকে পাকিস্তানের পেশোয়ারে সাত দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সংবেদনশীল স্থাপনা ও গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর আশপাশে ‘বিপদের’ আশঙ্কা থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সেখানে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, বিক্ষোভ বা মিছিলের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা সহজেই হামলার লক্ষ্যবস্তু তৈরি করতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অস্ত্র প্রদর্শন ও অস্ত্র নিয়ে ঘোরাফেরাও নিষিদ্ধ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতার তাগিদ মাভাবিপ্রবি উপাচার্যের
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিমান চলাচলে বিঘ্ন, সৌদি আরবে আটকা ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১০ মামলা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অর্থপাচার ঠেকাতে ব্যর্থতার অভিযোগ, মার্কিন ব্যাংককে প্রায় ১৫ হাজার কোটি টাকা জরিমানা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা হাসপাতালে চিকিৎসাধীন
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত্যাহার
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতির মেয়াদ বাড়ানোর সুবিধা বাতিল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্ত্রীসহ সাবেক ডিএমপি কমিশনার ফারুকের সম্পত্তি ক্রোকের নির্দেশ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইমরান খানকে ঠেকাতে কঠোর পদক্ষেপ, উল্টো বিপদে পড়তে পারে পাকিস্তান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্যাবিনেটে অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তর শুরু
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আইন আছে, প্রয়োগ নেই; হাত বাড়ালেই মিলছে ফর্মুলা দুধ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি উড়াল রেলপথ, ব্যয় ৮৪ হাজার কোটি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)