ক্ষেপণাস্ত্র ভান্ডারে টান, মজুত বাড়াতে ৫৮.৬ বিলিয়ন ডলার ঢালছে যুক্তরাষ্ট্র
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ইরান ও ইউক্রেনে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুতে টান পড়েছে। এমন পরিস্থিতিতে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সঙ্গে ৫৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের চুক্তি করেছে মার্কিন সেনাবাহিনী।
স্থানীয় সময় গত বুধবার পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র একদিকে যেমন মিত্র দেশগুলোকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে, অন্যদিকে ইরানে নিজেদের সামরিক অভিযানেও প্রচুর গোলাবারুদ ব্যবহার করছে। ফলে মূল আকাশ প্রতিরক্ষা ও নিখুঁত নিশানার অস্ত্রের মজুত নিয়ে পেন্টাগনের দুশ্চিন্তা বাড়ছে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, এই নতুন চুক্তির মাধ্যমে গত এপ্রিল মাসে দেওয়া এক বছর মেয়াদি ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের আগের চুক্তিটিকে বদলে সাত বছর মেয়াদি চুক্তিতে রূপান্তর করা হয়েছে। এর ফলে ২০২৬ থেকে ২০৩২ অর্থবছর পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র কেনার একটি বহুবছর মেয়াদি পরিকল্পনা তৈরি হলো।
ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে এ বছরের শুরুর দিকে পেন্টাগনের মধ্যস্থতাকারীরা বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বেশ কিছু খসড়া চুক্তি করে। পেন্টাগন এখন ঠিকাদারদের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিচ্ছে।
সন্ত্রাসী ড্রাম্পের প্রশাসনও প্রতিরক্ষা ঠিকাদারদের ওপর টানা চাপ বজায় রেখেছে, যাতে তারা শেয়ারহোল্ডারদের মুনাফা দেওয়ার চেয়ে অস্ত্র উৎপাদনে বেশি জোর দেয়। সরকারি চুক্তির কাজ ঠিকমতো না করে শেয়ারহোল্ডারদের লাভ দেওয়ার প্রবণতা বন্ধ করতে এবং অকার্যকর ঠিকাদারদের চিহ্নিত করতে ড্রাম্প গত জানুয়ারিতে একটি নির্বাহী আদেশেও সই করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন হুমকি অব্যাহত থাকলে হরমুজ উন্মুক্ত হবে না -আইআরজিসি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজা গণহত্যার মাঝেও দখলদার ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত : অ্যামনেস্টির তথ্য
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অর্ধকোটি টাকা খরচ শূন্যহাতে ফিরলেন ২৩ বাংলাদেশি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারণা ও প্রযুক্তির ফাঁদে বাড়ছে মানবপাচার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমের রাজধানীতে আঙুরের বিপ্লব, ফল ও চারায় লাখ টাকা আয়
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমের রাজধানীতে আঙুরের বিপ্লব, ফল ও চারায় লাখ টাকা আয়
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিবিড় পর্যবেক্ষণে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্র পরিচালিত এলএনজি টার্মিনাল চালু না হওয়া নিয়ে প্রশ্ন
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের কঠোর নির্দেশনা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুগন্ধি চালের দামে আগুন, রপ্তানির অনুমতিকে দায়ী করছেন রপ্তানিকারক-ব্যবসায়ীরা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে’
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)