সুলভ মূল্যে পণ্য বিক্রি:
ক্রেতা চাইলেন গোশত, কিন্তু সঙ্গে কিনতে হলো দুধও
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ আশির, ১৩৯১ শামসী সন , ২০ মার্চ, ২০২৪ খ্রি:, ০৬ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ক্রেতা এক কেজি গরুর গোশতের অর্ডার দিলেন। অর্ডার যিনি নিচ্ছিলেন, তিনি সঙ্গে দুধও লিখে দিলেন। কিন্তু সালাম বলছিলেন, তার দুধ লাগবে না। শেষ পর্যন্ত তাকে দুধের একটি প্যাকেট নিতেই হলো।
রাজধানীর হাজারীবাগ সেকশন বটতলায় সুলভ মূল্যে পণ্য বিক্রির ভ্রাম্যমাণ ভ্যান থেকে পণ্য কিনছিলেন সালামের মতো অনেকেই। তবে সবার চাহিদাই ছিল গোশতের দিকে।
পবিত্র রমজান মাস উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে গোশত, দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে রাজধানীর ২৫টি স্থানে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) হাজারীবাগের সেকশন বটতলা এলাকায় ছিল পণ্য বিক্রির একটি ভ্যান।
সকাল ১০টায় শুরু হয় পণ্য বিক্রি। তবে খুব বড় লাইন ছিল না। পণ্য কিনতে কাউকেই গড়পড়তা ১০ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি।
বেলা ১১টায় শেষ হয়ে যায় মুরগি ও খাসির গোশত। এর আধা ঘণ্টা পর গরুর গোশতও। তখন মানুষের ভিড়ও কমতে থাকে। দু-একজন এসে উঁকি দিয়ে গোশতের খোঁজ করে চলে যান। কারও যদি দুধ ও ডিমের চাহিদা থাকে, তবে নিচ্ছিলেন।
আজ যারাই কিনতে এসেছেন প্রত্যেককেই দুধ কিনতে হবে বলে জানাচ্ছিলেন ক্যাশিয়ার ইয়াসিন আরাফাত। কারণ হিসেবে বলেন, দুধ আর ডিম তুলনামূলক কম বিক্রি হয়, বিশেষ করে দুধ। গত সোমবার ইফতার পর্যন্ত দুধ নিয়ে বসেছিলেন তিনি। শেষ না করে যাওয়ার উপায় নেই। এক দিনের পণ্য বিক্রি হয় না আরেক দিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)