ক্যালিফোর্নিয়া উপকূলে আঘাত হেনেছে ‘হিলারি’, ভূমিকম্প অনুভূত
, ০৫ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২২ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৭ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে গত রোববার আঘাত হেনেছে শক্তিশালী মৌসুমি ঝড় ‘হিলারি’। এর আগে ঝড়টি মেক্সিকো অতিক্রম করে। হিলারির কারণে বড় ধরনের হড়পা বান হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
হিলারির আঘাত হানার আগমুহূর্তে ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পও অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১।
গত ৮৪ বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা প্রথম মৌসুমি ঝড় বলা হচ্ছে হিলারিকে। আবহাওয়াবিদেরা একে টাইফুন বা ঘূর্ণিঝড় বলতে নারাজ। এই মৌসুমি ঝড়ের আঘাতে ‘প্রাণঘাতী’ বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন তাঁরা।
লস অ্যাঞ্জেলেসের মেয়র বিদ্যামান অবস্থাকে ‘নজিরবিহীন আবহাওয়া’ বলে মন্তব্য করেছে। শহরটিতে গত ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ক্যালিফোর্নিয়ায় বন্যার পাশাপাশি ভূমিধসেরও সতর্কতা জারি রয়েছে।
মেয়র বলেছে, ‘জনগণের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা-নিরাপদ থাকুন, বাড়িতে থাকুন, সচেতন থাকুন।’ সে আরও বলেছে, দাবানল হোক কিংবা ভূমিকম্প, লস অ্যাঞ্জেলেসের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে। মৌসুমি ঝড় হিলারির আঘাতের সময় জরুরি পরিষেবা চালু রাখার জন্য কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় ১১৯ কিলোমিটার গতিবেগে আঘাত হানে হিলারি। ঝড়ে সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির প্রেসিডেন্ট এক্স বার্তায় (সাবেক টুইটার) বলে, মৌসুমি ঝড় হিলারি খুব বেশি ক্ষতি করতে পারেনি।
এদিকে মৌসুমি ঝড় হিলারি আঘাত হানার আগে ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ক্যালিয়োর্নিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমি থেকে ৪.৮ কিলোমিটার (তিন মাইল) গভীরে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সুনামির আশঙ্কাও নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)