কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে -প্রধানমন্ত্রী
, ২৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ আশির, ১৩৯১ শামসী সন , ১১ মার্চ, ২০২৪ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার নতুন প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডকে (বিসিজি) একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলবে।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে দু’টি হেলিকপ্টার ক্রয়ের মাধ্যমে এভিয়েশন উইং গঠনের নীতিগত অনুমোদন দিয়েছি, যা কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসবে গড়ে তুলবে।’
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর আগারগাঁওয়ে বিসিজি সদর দফতরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার সম্প্রতি বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য নয়টি প্রতিস্থাপন জাহাজ নির্মাণের জন্য একটি নতুন প্রকল্প অনুমোদন করেছে।
তিনি বলেন, সমুদ্রভিত্তিক পেশা ও নৌপথে নিয়োজিত জনসাধারণের নিরাপত্তার জন্য কোস্ট গার্ড কর্তৃক গভীর সমুদ্রে টহলের জন্য আরো চারটি ওপিভি, দু’টি মেরিটাইম ভার্সন হেলিকপ্টার সংগ্রহের অনুমোদন দেয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডকে আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে খুব শিগগিরই এ বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে উন্নত প্রযুক্তির জাহাজ, মেরিটাইম সার্ভেইল্যান্স সিস্টেম, হোভারক্রাফট ও দ্রুতগতির বোট।
প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এসব জাহাজ সংযোজন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এই বাহিনী একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আরো সক্ষমতা অর্জন করবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, সমুদ্রে ‘নীল অর্থনীতি’ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে রূপকল্প ২০৩০ ও রূপকল্প ২০৪১ অনুযায়ী পর্যায়ক্রমে বর্তমান জনবল ১৫ হাজারে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)