কোলন ক্যান্সার প্রতিরোধে বাদাম
সুস্থ থাকতে এবং শরীরে শক্তি বাড়াতে প্রতিদিনের ডায়েটে ফল, শাকসবজির পাশাপাশি বিভিন্ন রকম বাদাম খাওয়ার পরামর্শও দেন চিকিৎসকরা। যা শরীরের বিভিন্ন সমস্যা দূরে রাখতে সাহায্য করে। তবে বাদামের গুরুত্ব এবার আরও খানিকটা বেড়ে গেলো। কারণ এক গবেষণা জানাচ্ছে, যে কোন ধরনের বাদাম কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
জেন ইউনিভার্সিটির একদল গবেষকের মতে, শরীরে রিঅ্যাকটিভ অক্সিজেন ডিটক্সিফাই করার স্বাভাবিক ক্ষমতা রাখে বাদাম। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আল্ট্রভায়োলেট রেডিয়েশন, কিছু রাসায়নিক ও খাবার মেটাবলিজমের কারণে শরীরে এই রিঅ্যাকটিভ অক্সিজেন তৈরি হয়। যা ডিএনএ-র গঠন নষ্ট করে ক্যান্সার কোষ তৈরি করে। তবে গবেষণায় দেখা গেছে বাদাম এই ক্যান্সার কোষের বৃদ্ধি রুখতে পারে।
জেন ইউনিভার্সিটির গবেষক উইকে জানায়, অনেক দিন ধরেই আমরা জানতাম বাদামের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা হার্টের জন্য উপকারী, ওজন নিয়ন্ত্রণে রাখতে ও ডায়াবেটিসের প্রকোপ রুখতে সাহায্য করে। এই গবেষণার জন্য আমরা পাঁচ প্রকারের বাদাম নিয়ে পরীক্ষা করেছিলাম।
আমন্ড, পেস্তা, আখরোট, হেজেলনাট ও মাকাডামিয়া নাটস। বাদামগুলো টেস্ট টিউবে কৃত্রিম পদ্ধতিতে হজম করানো হয় ও ক্যান্সার কোষের উপর প্রভাব পরীক্ষা করে দেখা হয়। মলিকিউলার কার্সিনোজেনেসিস জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।