কোচবিলে মাটি কেটে মৎস্য ঘের, কৃষকদের বিক্ষোভ
, ০১ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
মণিরামপুর জয়পুর কোচবিলে ফসলি জমি ও বিল রক্ষা, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থার দাবিসহ অবৈধ মৎস্য ঘের নির্মাণের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
গত রোববার (২৯ জুন) বেলা ২টার দিকে এ বিক্ষোভ শুরু করেন তারা। পরে পুলিশের উপস্থিতিতে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর ইউএনও অফিস ত্যাগ করেন বিক্ষুব্ধরা।
আন্দোলনরত কৃষকরা জানান, উপজেলার ঢাকুরিয়া, ব্রাহ্মনডাঙ্গা, হুরগাতী, ভবানিপুর, জয়পুর গ্রামের হাজার হাজার কৃষকের একমাত্র সম্বল কোচবিল। এই বিলে এক শ্রেণির মুনাফাখোর ব্যক্তি একের পর এক ফসলি জমি নষ্ট করে মৎস্য ঘের তৈরি করে চলেছে। ফলে ওই বিলের জমির মালিক ও কৃষকরা এই অবৈধ মৎস্য ঘের তৈরির কারণে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে এনামুল কবীর নামে এক ব্যক্তি ফসলি জমিতে অবৈধভাবে মৎস্য ঘের নির্মাণ করেন। গত তিন মাস আগে ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী জয়পুর কোচরবিলের মাঠে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, আমরা কৃষক ও স্থানীয়দের অভিযোগটি শুনেছি। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)