কোকেন পাচারের মূল হোতারা বিদেশি -১১ বছরে ৭০০ কোটি টাকার প্রায় ৫০ কেজি কোকেন জব্দ -নতুন ৬ মাদকের ঝোঁকে বিপথে দেশের তরুণসমাজ
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ রবি’, ১৩৯৩ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্র বাংলাদেশকে দীর্ঘদিন ধরে কোকেন পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহার করছে। এর নেপথ্যে আছে নাইজেরিয়ান নাগরিক ডন ফ্রাংকি ওরফে জ্যাকব ফ্রাংকি। তার সহযোগিতায় বাংলাদেশি তরুণ মাদক মাফিয়া চক্র গড়ে উঠেছে। চক্রের সদস্যদের কাছ থেকে ১১ বছরে জব্দ করা হয়েছে প্রায় ৫০ কেজি কোকেন, তার বাজার মূল্য ৭০০ কোটি টাকার বেশি।
এমন তথ্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসি সূত্রে জানা গেছে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ১১ বছরে দেশে প্রায় ৫০ কেজি কোকেন জব্দ করা হয়। গত সোমবার রাত ২টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা সাড়ে আট কেজির বেশি কোকেনসহ এম এস ক্যারেন পেটুলা স্টাফলি নামের গায়ানার এক নাগরিককে গ্রেপ্তার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। দোহা থেকে ঢাকায় আসে সে।
এর আগে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৪১ কেজি কোকেন ধরা পড়ে। ডিএনসি কর্মকর্তারা কোকেন জব্দের ১১টি চালান বিশ্লেষণ করে দেখেছেন, প্রতিটি ঘটনায়ই বিদেশি নাগরিক জড়িত। চক্রে বাংলাদেশসহ পাঁচটি দেশের নাগরিক রয়েছে। বিদেশিরা দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন ব্যবসার আড়ালে মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করে আসছে।
ডিএনসির অতিরিক্ত পরিচালক গোলাম আজম বলেন, বাংলাদেশে কোকেনের বাজার নেই। তার পরও কেন কোকেন পাচারে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে তার তদন্ত চলছে। নতুন করে গ্রেপ্তার হওয়া এম এস ক্যারেন পেটুলা স্টাফলি নামের নারীকে গ্রেপ্তারের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে।
ফ্রাংকি বাংলাদেশে নাইজেরিয়ান কমিউনিটিরও প্রেসিডেন্ট ছিলো। ৯ বছর ধরে সে বাংলাদেশে অবস্থান করেছিলো। তার সঙ্গে এই চক্রের বাংলাদেশি সমন্বয়কের ভূমিকায় ছিলো রনি নামের একজন। সে গ্রেপ্তার হলেও তার সহযোগী অন্তত ৪৫ জন এখনো অধরা।
দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার নাগরিক এম এস ক্যারেন পেটুলা স্টাফলি পেশায় একজন হেয়ারড্রেসার। ১৩০ কোটি টাকার কোকেনসহ গ্রেপ্তার হওয়ার পর তাকে আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। এর আগে নিজ দেশে সে কোকেনসহ গ্রেপ্তার হয়েছিলো। ওই মামলায় গ্রেপ্তার করে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ব্রাজিল থেকে কোকেন সংগ্রহ করে সে। এরপর সেখানে থেকে সে নিউইয়র্কে আসে। সেখান থেকে কাতার ও দোহা হয়ে ঢাকায় আসে সে।
গত বছরের ২৪ জানুয়ারি ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে আট কেজি কোকেনসহ মালাউয়ের নাগরিক নোমথান্দাজো টাওয়েরা সোকোকেকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালে ১৩ কেজি কোকেন ধরা পড়ে দেশে। এ ছাড়া গত বছরের ১০ জুন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি কোকেনসহ গ্রেপ্তার হন মরক্কো থেকে আসা নারী সালোমি লালরামধারি। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রায় আড়াই কেজি কোকেনসহ গ্রেপ্তার হয় পেরুর নাগরিক জেইম বার্গলে গোমেজ। ২০১৫ সালের জুনে চট্টগ্রাম বন্দরে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া থেকে আসা সূর্যমুখী তেলের ড্রামে ভরা তরল কোকেন ধরা পড়ে। গত বছরের ৩১ ডিসেম্বর ২৭০ কেজি হেরোইন ও পাঁচ কেজি ৩০০ গ্রাম কোকেনসহ আন্তর্জাতিক চক্রের সদস্য বাংলাদেশি নাগরিক দেওয়ান রাফিউল হিরো ও জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে শ্রীলংকান পুলিশ। এ ছাড়া ওই বছরে ডিবি পুলিশ গুলশানে বাত সোয়ানা নামের এক আফ্রিকান নারীকে প্রায় ৫ কেজি কোকেনসহ গ্রেপ্তার করে।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর সংশ্লিষ্ট সূত্র বলছে, মাদক পাচারে বাংলাদেশকে দীর্ঘদিন ধরে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এসব মাদকদ্রব্য আকাশপথে এনে স্থলপথে বেশি পাচার করা হচ্ছে। ডিএনসি সূত্র বলছে, কুরিয়ার সার্ভিস ও বিভিন্ন লাগেজের মাধ্যমে প্রশাসনের চোখ এড়িয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থলপথে চলছে এই মাদক পাচার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উচ্চাভিলাষী’ বাজেট, বাস্তবায়ন নিয়ে উদ্বেগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক: যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইহুদীবাদী ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবীসহ ৫ দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইহুদীবাদী ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবীসহ ৫ দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)