১০০ টি চমৎকার ঘটনা
কে তিনি এই সম্মানিতা মহিলা
ঘটনা-১৬
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৭ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
সম্মানিতা মহিলা উনাকে আসতে দেখে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ব্যস্ত হয়ে উঠলেন। আলোচনা বন্ধ রেখে সোজা দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। দরজা হতে সম্মানিতা মহিলা উনাকে সাথে নিয়ে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুম উনাদের মধ্য দিয়ে ধীরপায়ে হেঁটে দু’জনে এলেন মজলিসের মাঝখানটায়। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার শরীর মুবারকে জড়িয়ে রাখা চাদর মুবারক খুলে আসনের উপর বিছিয়ে দিলেন এবং সম্মানিতা মহিলা উনাকে বসালেন। আর তিনিও কোনো আপত্তি না করে চাদর মুবারকের উপর আরাম করে বসলেন। উনার পরনের কাপড়-চোপড় দেখতে খুবই সাধারণ। কোন ছাহাবীই উনাকে চিনতে পারলেন না। কেউ কোনদিন দেখেছেন বলেও মনে করতে পারলেন না। কিন্তু এই সম্মানিতা মহিলা উনাকে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এত আদর-যতœ করছেন কেন? এত সম্মান দেখাচ্ছেন কেন? তিনি কি তাহলে বিশেষ কেউ?
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিতা মহিলা উনার সাথে হাসিমুখে কথা বলছেন। কথা বলছেন খুবই আন্তরিকতার সাথে। অনেকদিন পর আপনজনকে দেখলে শিশুরা যেমন খুশি হয়, সম্মানিতা মহিলা উনাকে দেখে তিনিও তেমন খুশি হলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চোখ মুবারকে আনন্দের ছাপ দেখা যাচ্ছিলো।
মজলিসে সবাই চুপচাপ। কারো মুখে কোনো কথা নেই। বেয়াদবি হয় কিনা সেই ভয়ে কেউ কোনো কথা বলছেন না। নীরবে সবাই বসে রইলেন। মনোযোগ দিয়ে লক্ষ্য করছেন ঘটনা।
এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেলো। সম্মানিতা মহিলা তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে প্রয়োজনীয় কথা শেষ করলেন। তিনি চলে যাওয়ার জন্য তৈরী হলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিতা মহিলা উনার সাথে কিছুদূর এগিয়ে গেলেন। হাসিমুখে উনাকে বিদায় দিয়ে ফিরে এলেন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুম উনাদের মাঝে।
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুম উনারা আর চুপ করে বসে থাকতে পারলেন না। সম্মানিতা মহিলা উনার পরিচয় জানার আগ্রহের কথা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জানালেন। উনারা বললেন, “ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কে এই সম্মানিতা মহিলা? যিনি এত বেমেছাল সম্মানের অধিকারিণী?”
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মৃদু হাসলেন। ধীরে ধীরে খুলে বললেন সব কথা। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুম উনাদেরকে তিনি জানিয়ে দিলেন যে, সম্মানিতা মহিলা তিনি হচ্ছেন উনার সম্মানিতা দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত হালিমা সাদিয়া আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












