কে এই হামাস নেতা দেইফ, যাকে হত্যার দাবি করছে দখলদার ইসরায়েল
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৩ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফ। গত বৃহস্পতিবার ৩১ জুলাই এক বিবৃতিতে দখলদার ইসরায়েলি নিরাপত্তা বাহিনী দাবি করেছে, গত ১৩ জুলাই গাজার খান ইউনুসে বিমান হামলায় তিনি শহীদ হয়েছেন। গত ৭ অক্টোবর সন্ত্রাসী ইসরায়েলে হামলার অন্যতম মাস্টারমাইন্ড বলা হয় তাকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে তার উত্থান ও হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার কাহিনি।
দেইফের জন্ম ১৯৬৫ সালে, খান ইউনুস শরণার্থী শিবিরে। ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর এই শরণার্থী শিবির প্রতিষ্ঠিত হয়।
দেইফের নাম ছিল মোহাম্মদ মাসরি। ১৯৮৭ সালে প্রথম ইন্তিফাদা বা ফিলিস্তিনি বিদ্রোহের সময় তিনি হামাসে যোগ দেন। তখন থেকে তিনি মোহাম্মদ দেইফ নামে পরিচিত হন।
হামাসের এক সূত্র থেকে জানা গেছে, ১৯৮৯ সালে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন দেইফ। তখন ১৬ মাস কারাগারে ছিলেন তিনি। ১৯৯০-এর দশকে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন তিনি। ২০ বছরেরও বেশি সময় ধরে এই বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তিনি।
গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অসংখ্য টানেল বা সুড়ঙ্গ রয়েছে। এই নেটওয়ার্ক উন্নয়নে কাজ করেছেন দেইফ। এ ছাড়া তিনি হামাসের বোমা বানানোর প্রকল্পে ভূমিকা রেখেছেন। তবে সচরাচর প্রকাশ্যে আসতেন না দেইফ। ৫৮ বছর বয়সী দেইফ খুবই কম কথা বলতেন। প্রকাশ্যে খুব বেশি আসতেন না।
কয়েক দশক ধরে দখলদার ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় দেইফের নাম ছিল। ইসরায়েলের পক্ষ থেকে একাধিকবার হত্যাচেষ্টায় দেইফ একটি চোখ হারান। সেই সঙ্গে পায়ে গুরুতর আঘাত পান।
২০১৪ সালে দখলদার ইসরায়েলের বিমান হামলায় দেইফের স্ত্রী, সাত মাস বয়সী ছেলে এবং তিন বছর বয়সী মেয়ের মৃত্যু হয়। গত ৭ অক্টোবর সন্ত্রাসী ইসরায়েলে হামলার জন্য দেইফ ও তার দুই সহযোগীকে দায়ী করে ইসরায়েল। তবে হামলার মূল মাস্টারমাইন্ড তিনিই ছিলেন।
মূলত ২০২১ সালের মে মাসে আল আকসা মসজিদে দখলদার ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযানে আরব ও মুসলিম বিশ্বে ক্ষোভের জন্ম দেয়। ওই সময় থেকেই দখলদার ইসরায়েলে হামলার পরিকল্পনা শুরু করেন দেইফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)