কেন্দ্রে পদত্যাগপত্র পাঠালেন এনসিপি রাজশাহীর প্রধান সমন্বয়কারী
রাজশাহী সংবাদদাতা:
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) রাজশাহী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম দলের কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। জেলা কমিটি অনুমোদনের মাত্র আট দিনের মাথায় গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে তিনি পদত্যাগপত্র জমা দেন।
জেলা কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কমিটি গঠনের পর থেকেই বিভিন্ন কারণে অভ্যন্তরীণ অস্থিরতা বিরাজ করছে। জেলা ও মহানগর সমন্বয় কমিটির মধ্যে রয়েছে মতপার্থক্য। এই বিভাজনের কারণে সম্প্রতি রাজশাহীতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণও ছিল অত্যন্ত কম। জেলা ও মহানগরের ব্যানারে আয়োজন করা হলেও ৪৩ জন পদধারী নেতার মধ্যে ওই কর্মসূচিতে অংশ নেন মাত্র ২৭ জন। এ নিয়ে মহানগর নেতাদের অনুপস্থিতি প্রশ্নবিদ্ধ হয়, যদিও তারা জেলার সঙ্গে দূরত্ব থাকার বিষয়টি অস্বীকার করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।