শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

কৃষি মার্কেটে আগুন : পুকুর ধ্বংসের ভয়ংকর ফল

Admin প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, রাত ১:১০
কৃষি মার্কেটে আগুন : পুকুর ধ্বংসের ভয়ংকর ফল

নিজস্ব প্রতিবেদক:
দেশ স্বাধীন হওয়ার পরও রাজধানীর তাজমহল রোডের পাশে একটি বড় পুকুর দেখেছে স্থানীয় অধিবাসীরা। দেখেছে এর কাছেই মিনার মসজিদ এলাকায় শতবর্ষী একটি পুকুর, যেটি ভরাট করে গড়ে তোলা হয় পার্ক। ১৯৭৮ সালে কৃষি বিপণন অধিদপ্তরের মালিকানায় মোহাম্মদপুর কৃষি মার্কেট গড়ে ওঠে, যার আয়তন ছিল পাঁচ একর। মার্কেট গড়ে তোলার সময় তাজমহল রোডের বড় পুকুরটিও ভরাট করা হয়। ওই সময় মার্কেটের পশ্চিম দিকে ছিল নৌঘাট। কিন্তু দ্রুত ও অপরিকল্পিত নগরায়নের কারণে নদী ভরাট করে গড়ে ওঠে বসতবাড়ি। ফলে কৃষি মার্কেট হারায় নৌ-যোগাযোগের পথ। আর গত বুধবার দিবাগত গভীর রাতে এ বাজারে আগুন লাগলে পর্যাপ্ত পানি না পাওয়ায় তা নেভাতে সময় লাগে প্রায় ৬ ঘণ্টা!
রাজধানীর যেকোনো অগ্নিকা- নেভাতে ও নিয়ন্ত্রণে আনতে আশপাশে পানি না থাকায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা নৌ ও বিমানবাহিনীর সদস্যদেরও এখন বেগ পেতে হচ্ছে। বঙ্গবাজারে আগুন লাগার পর তা নেভাতে হেলিকপ্টারে করে পানি নিয়ে আসতে হয়েছে। অথচ এই মার্কেটের পাশে উসমানী উদ্যানেই ছিল একটি বিরাট পুকুর। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে তা শুকিয়ে ফেলা হয়।
বিশেষজ্ঞদের মতে, কোনো এলাকায় পুকুর থাকলে শুধু আগুন নেভানো নয়, জলাবদ্ধতা নিরসনের কাজও সহজ হয়। জলাশয়ের অভাবে ভূমিকম্পের মতো বিপর্যয়ও আরও ভয়াবহ হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, আগুন নেভানোর ক্ষেত্রে পুকুরগুলো কতটা কার্যকর ছিল, সাম্প্রতিক অগ্নিকা-গুলো তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে ২১টি অগ্নিকাণ্ডের মধ্যে ১৪টি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সময় লেগেছে গড়ে প্রায় ১ ঘণ্টা। এসব স্থানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সর্বোচ্চ ১৬টি থেকে সর্বনিম্ন ২টি ইউনিট কাজ করেছে।
চলতি বছরের জুনে প্রকাশিত বিআইপির এক গবেষণায় দেখা গেছে, গত ২৮ বছরে ঢাকা থেকে ৮৫ ভাগ পুকুর হারিয়ে গেছে। একটি আদর্শ শহরের মানদ-ে অন্তত ১০ থেকে ১২ ভাগ পুকুর প্রয়োজন। যেখানে ঢাকায় আছে মাত্র ২.৯১ ভাগ। গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লাগে। গত বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এ মার্কেটের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ দল। আশপাশে পুকুর না থাকায় পর্যাপ্ত পানি পাওয়া যায়নি। যে কারণে আগুন নিয়ন্ত্রণে প্রায় ৬ ঘণ্টা সময় লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিশেষজ্ঞদের দাবি, পুকুর ধ্বংসের পরিণাম ভোগ শুরু হয়েছে। এখনই পুকুর রক্ষা করা না গেলে ভবিষ্যতে আরও চরম মূল্য দিতে হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, পুকুর ভরাট করে মার্কেট বা আবাসিক ভবন তৈরি হচ্ছে। ২০১৮ সালের পরিসংখ্যানে ঢাকা শহরে পুকুর ছিল ১০০টি। বর্তমানে এ সংখ্যা নেমে এসেছে ২৯টিতে। পর্যাপ্ত পুকুর না থাকায় আগুন নেভাতে বেশি সময় লাগছে। ক্ষয়ক্ষতিও বেশি হচ্ছে।’

আরও পড়ুন

সব ›