শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

সঞ্চয় বাড়ছে কোটিপতিদের

Admin প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, রাত ২:১৯
সঞ্চয় বাড়ছে কোটিপতিদের
নিজস্ব প্রতিবেদক:
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে বেসামাল অবস্থা। দীর্ঘ সময় ধরে চাপে আছে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণির বড় সংখ্যক মানুষ। এমন এক বাস্তবতায় ব্যাংকে বেড়েছে সঞ্চয়। কোটিপতির ঘরে নাম লিখিয়েছেন বেশ কয়েকজন আমানতকারী। অর্থাৎ সংকট থাকলেও দেশে বেড়েছে কোটিপতির সংখ্যা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি বছরের জুন শেষে কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হয়েছে আরও ৩ হাজার ৬০৮টি হিসাব। এ সময়ে ব্যাংক খাতে মোট আমানতের হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ১৯২টি। এসব হিসাবে মোট আমানত ১৬ লাখ ৮৭ হাজার কোটি টাকা। এর মধ্যে কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৫৫৪টি, যাদের আমানতের পরিমাণ ৭ লাখ ৩১ হাজার ৩৩২ কোটি টাকা; যা ব্যাংকিং খাতে মোট আমানতের প্রায় ৪৩.৩৫ শতাংশ।
২০২২ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতকারী হিসাবের সংখ্যা ছিল ১৩ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ৭৬৪টি। এসব হিসাবে মোট আমানত ছিল ১৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। এর মধ্যে কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৯৪৬টি, যাদের আমানতের পরিমাণ ৬ লাখ ৭৭ হাজার ৬০৫ কোটি টাকা। অর্থাৎ ছয় মাসে কোটিপতি হিসাব বেড়েছে ৩ হাজার ৬০৮টি । আর আমানত বেড়েছে ৫৩ হাজার ৭২৭ কোটি টাকা।
অর্থনীতিতে যখন সংকট চলে, আয়ের পথ সংকুচিত হয়, তখন একশ্রেণির মানুষের হাতে অর্থবিত্ত বেড়ে যাওয়া সুখের লক্ষণ নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাজারে জিনিসপত্রের দাম চড়া। পরিবহন, শিক্ষা, চিকিৎসাসহ অন্য সব খাতেও খরচ বেড়েছে। এতে অনেক মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমে গেছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, সমাজে বৈষম্য থাকা এবং অর্থনৈতিক উন্নয়ন একটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকায় দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা বাড়ছে। বর্তমানে মূল্যস্ফীতির পারদ ঊর্ধ্বমুখী। মানুষের আয় না বাড়ার কারণে নিম্ন ও মধ্যবিত্তদের জীবনযাত্রার ব্যয় মেটাতেই হিমশিম অবস্থা। এই সময়েও দেশের একটি শ্রেণির মানুষের আয় বেড়ে যাওয়ার অর্থ উন্নয়ন একটি গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘ব্যাংকে কোটিপতি আমানতকারীর সংখ্যা বৃদ্ধি মানে সমাজে বৈষম্য বাড়ছে। এটাই অর্থনৈতিক বৈষম্য। যে কারণে দেশে কোটি টাকার আমানতকারীর সংখ্যা বাড়ছে।’
কেন্দ্রীয় ব্যাংকসংশ্লিষ্টরা বলেছেন, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তির হিসাব নয়। কারণ ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়া অনেক প্রতিষ্ঠানও রয়েছে। আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে, তার নির্দিষ্ট সীমা নেই। ফলে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক হিসাবও রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে।

আরও পড়ুন

সব ›