কৃষিতে প্রযুক্তির ব্যবহারে উন্নতির সাথে বেকার হচ্ছে কৃষি শ্রমিক
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
কৃষি নির্ভর জেলা দিনাজপুরের বেশিরভাগ মানুষ কৃষি কাজ ও চাষাবাদের সাথে সম্পর্ক রেখে জীবিকা নির্বাহ করে। ফলে পরিবারের আয়ের প্রধান উৎস কৃষি। কিন্তু যুগের সাথে তাল মিলাতে সময় ও খরচ বাঁচাতে নির্ভরতা বাড়ছে কৃষি যান্ত্রিকরনে। আর প্রযুক্তির প্রভাবকে কাজে লাগিয়ে বীরগঞ্জসহ বিভিন্ন উপজেলার বেশির ভাগ কৃষক কৃষিতে ব্যাপক উন্নতি সাধন করেছে। প্রযুক্তির সহায়তায় কৃষিকাজ, চাষাবাদ, ফসল রোপণ, মাড়াইসহ যাবতীয় কাজ ঝামেলা মুক্তভাবে অল্প সময়ে করছে। তাই এখন আমন ধান কাটতে জেলার বিভিন্ন এলাকায় শ্রমিক পর্যাপ্ত থাকলেও কৃষিতে প্রযুক্তির ব্যবহারে বেকার হয়ে পড়েছে কৃষি শ্রমিকরা।
দেখা যায়, বীরগঞ্জ উপজেলার মোহনপুর, পলাশবাড়ী ভোগনগর, নিজপাড়া, মরিচা, সুজালপুর, শতগ্রামসহ বিভিন্ন ইউনিয়নে আমন ধান কাটতে এলাকায় শ্রমিক পর্যাপ্ত থাকলেও বেশিরভাগ কৃষক হারভেষ্টার মেশিন দিয়ে আমন ধান কাটা-মাড়াই করে ঘরে তুলছেন।
এসব এলাকার মানুষের কাছে এখন ধান মাড়াইয়ে জনপ্রিয় হয়ে উঠেছে হারভেস্টার মেশিন। যার প্রভাবে ঝড়, বৃষ্টির শঙ্কায় ধানচাষীরা দ্রুত ইরি-বোরো, আমন ধান কেটে, বস্তাবন্দি, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ কোন ঝামেলা পোহাতে হচ্ছে না। ফলে অর্থ ও সময় দুটোই সাশ্রয় হচ্ছে কৃষকদের। এ অবস্থা জেলার বিভিন্ন উপজেলায়।
এ ব্যাপারে বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের কৃষক রেজাউল ইসলাম বলেন, এইবার আগাম ২ একর আগাম আমন ধান চাষ করেছি। হারভেস্টার মেশিন দিয়ে সব ধান কাটা-মাড়াইয়ে ঘরে তুলছি। কারণ দিনমজুর কৃষি শ্রমিকরা ১ একর ধান কেটে দিতে ১০ হাজার টাকা দিতে হয় এবং এই ধান মাড়াই, বস্তাবন্দি, পরিষ্কারসহ অনেক ঝামেলা। কিন্তু হারভেষ্টার মেশিনে ১ একর ধান মাড়াইয়ে খরচ হচ্ছে ৬ হাজার টাকা এবং বস্তাবন্দিসহ কম সময়ে ঝামেলা ছাড়া ধান মাড়াই করতে পারছি। এতে সময় ও টাকা বেঁচে যাচ্ছে।
অপরদিকে কৃষি শ্রমিক রফিকুল ইসলামসহ কয়েকজন জানান, আমাদের এলাকায় ধান কাটা মেশিন আসায় এই বার আগাম আমন ধান কাটতে পারি নাই। আমিসহ দলে ২০ জন কাজ করি। সবাই বসে আছি কোন কাজ পাচ্ছি না, আয় নেই। এতে পরিবার নিয়ে কষ্টে দিন পার করছি। অথচ বছর খানেক আগেও এই সময়ে কাজ করে অনেক টাকা আয় করেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)