কৃষিকাজ ছেড়ে জুয়ায় মত্ত শ্রমিক, বিপাকে কৃষক
, ০৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন প্রান্তে কৃষিকাজে দেখা দিয়েছে শ্রমিক সংকট। তবে এর পেছনে রয়েছে অপ্রত্যাশিত এক কারণ- জুয়া। কৃষি শ্রমিকরা জুয়ায় আসক্ত হচ্ছে। কৃষিকাজে সময় না দিয়ে তারা মত্ত থাকছে জুয়ায়। ফলে মাঠে উৎপাদিত বিভিন্ন ফসল ঘরে তোলার মৌসুম শুরু হলেও অনেক কৃষকই সময়মতো শ্রমিক পাচ্ছে না।
ময়মনসিংহ জেলার রাজিবপুর ইউনিয়নের উমানাথপুর গ্রামের কৃষক মঞ্জুরুল হক বলেন, এই ইউনিয়নের চরাঞ্চলের কয়েকটি গ্রামে বিপুল পরিমাণ শীতকালীন সবজি চাষাবাদ হচ্ছে। এজন্য প্রচুর শ্রমিক প্রয়োজন। তবে এখন আর আগের মতো শ্রমিক পাওয়া যায় না। আগে যারা দিনে ৪০০-৫০০ টাকা মজুরি নিয়ে কাজ করতো, এখন তারা বলে- ‘দুই ঘণ্টা তাস খেলে ১০০০ টাকা জিতি, তাহলে মাঠে কাজ করার কী দরকার আছে!’ কেউ আর মাঠে আসতে চায় না। ”
তিনি বলেন, আগে একটা ডাকে ১০-১২ জন ছেলে জমিতে কাজ করতে চলে আসতো। এখন ঘণ্টার পর ঘণ্টা ডাকলেও কেউ আসে না। পরে শোনা যায়, মোবাইলে গেম খেলছে। কৃষিকাজের মৌসুম চলছে, অথচ মাঠে নেই পর্যাপ্ত শ্রমিক। শ্রমের বদলে তাস ও মোবাইল স্ক্রিনে অনেক শ্রমিকের ডুবে থাকার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
তারাকান্দা উপজেলার তারাটি গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, চায়ের দোকানের পাশে বা গাছতলায় বসে প্রতিদিন প্রকাশ্যে তাস খেলা চলে। হেরে গিয়ে অনেকে আবার ঋণ করে খেলছে, কেউ কেউ যেখানে সেখানে বসে মোবাইল অ্যাপে জুয়া খেলছে। এ কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিকের অভাবে ফসল যথাসময়ে ঘরে তোলা যাচ্ছে না। সময় বেশি লাগছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। জুয়া বন্ধে কঠোর নজরদারি, সচেতনতা কার্যক্রম জরুরি।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক এনামুল হক বলেন, শ্রমিকরা জমিতে দৈনিক কাজ করে কমপক্ষে ৫০০-৭০০ টাকা মজুরি পান। অথচ এখন বিভিন্ন বয়সী অনেক শ্রমিক মোবাইলে বা জুয়ায় আসক্ত হচ্ছে। এতে অনেক কৃষক প্রয়োজন অনুযায়ী শ্রমিক পাচ্ছেন না। ফলে কৃষকরা যথাসময়ে ফসল তুলতে যেমন অসুবিধায় পড়েছেন, ঠিক তেমনি অতিরিক্ত লাভের আশায় জুয়ায় আসক্ত হওয়া শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অ্যাটর্নি জেনারেলকে হুমকি অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শোকজ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনে হোদাইদাহ প্রদেশে লড়াইয়ে ১৫ সরকারি সেনা নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)