কৃষকদের ভাগ্যোন্নয়নে তারেক রহমানের একগুচ্ছ পরিকল্পনা
, ১৭ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব খাদ্য দিবসে জাতির খাদ্য জোগানদাতাদের তথা কৃষকদের প্রতি আন্তরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ গড়ে উঠেছে কৃষকদের পরিশ্রমে, ত্যাগে ও সহনশীলতায়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পোস্ট করা একটি স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, বগুড়ার উর্বর জমি থেকে শুরু করে বরিশালের ভাসমান বাগান- প্রত্যেকটি শস্যদানা বহন করে কৃষকদের ধৈর্যের কাহিনি এবং আমাদের সম্মিলিত ভবিষ্যতের গল্প।
তিনি আরও লেখেন, বিএনপি বিশ্বাস করে, প্রকৃত খাদ্য নিরাপত্তা গড়ে ওঠে সরকার, কৃষক, উদ্যোক্তাদের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে, যারা একসাথে মিলে একটি টেকসই খাদ্য ব্যবস্থা নির্মাণে কাজ করে।
রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন এক সময়ে নেতৃত্বে আসেন, যখন জাতি দুর্ভিক্ষ ও হতাশার ছায়ায় আচ্ছন্ন। তিনি উপলব্ধি করেছিলেন, খাদ্য নিরাপত্তা ছাড়া জাতীয় স্বাধীনতার কোনো প্রকৃত মূল্য নেই। তার নেতৃত্বে বাংলাদেশ নির্ভরতাকে পেছনে ফেলে সম্মানের পথে যাত্রা শুরু করেÍসেচ সম্প্রসারণ, খাল পুনর্র্নিমাণ এবং একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে এমন এক জাতিকে খাদ্য জোগানো শুরু হয়, যারা এক সময় দুর্ভিক্ষের মুখ দেখেছিল।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই উত্তরাধিকার নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেন। সার ভর্তুকি, গ্রামীণ বিদ্যুতায়ন এবং ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন করা হয়, যা গ্রামীণ জীবনকে পুনরুজ্জীবিত করে এবং নিশ্চিত করে যে কোনো পরিবার অনাহারে না থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)